জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সন্দেশখালি কাণ্ডে আপাতত পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। খুনের চেষ্টা, গণধর্ষণ-সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তমের বিরুদ্ধে। গত ১০ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। তারই মাঝে এবার বনগাঁর একটি খুনের ঘটনায় নাম জড়াল উত্তমের।
গত বছর আগষ্ট মাসে বনগাঁর ট্যাংরা কলোনি এলাকায় বিষ্ণু মণ্ডল নামে এক ব্যক্তি খুন হন। ওই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ঝর্ণা মণ্ডলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তরা বর্তমানে জামিনে মুক্ত। সেই ঘটনারই তদন্তে নেমে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি এই মামলায় সন্দেশখালির উত্তম সর্দার ওরফে সুশান্তকে যুক্ত করে পুলিশ। ইচ্ছাকৃতভাবে পুলিশ এই মামলায় উত্তমকে যুক্ত করেছে বলেই দাবি আইনজীবী সঞ্জয় দাসের।
[আরও পড়ুন: ‘জেলে ২৫ কেজি কমল ওজন, ফেটেছে মাথাও’, আদালতে ফের অসুস্থতার সওয়াল জ্যোতিপ্রিয়র]
বনগাঁ থানার ওই খুনের মামলায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে উত্তমকে পেশ করে আদালত। অতিরিক্ত মুখ্য বিচারক অভিযুক্তের পুলিশ হেফাজতের আবেদন নাকচ করে দেন। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালতে যাওয়ার পথে উত্তম জানায়, সে নির্দোষ। এর আগে কোনওদিন বনগাঁয় আসেনি বলেও দাবি। সে আরও জানায়, খুন হওয়া বিষ্ণু মণ্ডলও তার অপরিচিত।
[আরও পড়ুন: ‘পরিবারের সঙ্গেই থাকতে চাই’, কাতর আর্জি শিলদা EFR ক্যাম্প হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের]
সর্বশেষ খবর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা