সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনভেন্ট স্কুলে ডাকাতি ও ৭২ বছরের সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় দোষী নজরুল ইসলাম ওরফে নজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক কুমকুম সিংহ। এছাড়াও ডাকাতি ও ষড়যন্ত্রের অভিযোগে জেল হয়েছে মিলন সরকার, গোপাল সরকার, মহম্মদ সালেম শেখ, ওহিদুল ইসলাম, খালেদুর রহমানের। আদালতের এই রায়ে খুশি ভ্যাটিকানের প্রতিনিধি মণিকা জোসেফ। খুশি রাজ্যের তৎপরতাতেও। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। জানিয়েছেন, আদালতের এই রায়ে ও রাজ্যের ভূমিকায় তাঁরা খুশি। নবান্ন সূত্রে খবর, টেলিফোনে মণিকা এদিন মমতাকে বলেন, ‘পুলিশ যেভাবে রানাঘাট-কাণ্ডে তদন্ত করেছে, রাজ্য যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার জন্য আপনাকে ধন্যবাদ।’
[রানাঘাট সন্ন্যাসিনী ধর্ষণে মূল অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড]
২০১৫ সালের ১৪ মার্চ রানাঘাটের গাংনাপুর এলাকায় একটি কনভেন্ট স্কুলে হামলা চালিয়ে আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। নজরুল ইসলাম লুটপাটের পর সন্ন্যাসিনীকে ধর্ষণ করে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তদন্তের ভার নেয় সিআইডি। এই মামলায় ৪২ জন সাক্ষী ছিলেন। তাঁদের সাক্ষ্যদান, মেডিক্যাল টেস্ট ও ফরেন্সিক রিপোর্ট দেখে আদালত ছয় অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে। ১৪ মার্চের হামলার খবর পাওয়ার রোম থেকে রানাঘাটে ছুটে আসেন মণিকা জোসেফ। ‘রিলিজিয়াস অফ জেসাস অ্যান্ড মেরি’ নামের আন্তর্জাতিক সংগঠনের সুপিরিয়র জেনারেল তিনি। সংগঠনটির সদর দপ্তর ইটালির রোমে। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাতে কাজ করে সংগঠনটি। রানাঘাটে এসে ধর্ষণের ঘটনার কড়া নিন্দা করেন তিনি। পাশে দাঁড়ান আক্রান্তর। তাঁকে মনোবল জোগান।
সন্ন্যাসিনী ধর্ষণ-কাণ্ডে রায় ঘোষণার সময় সাহিত্য থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিচারক বুঝিয়ে দেন এই মামলা কতটা গুরুত্বপূর্ণ। বিচারকের খেদ, সেবার মধ্যে দিয়ে বাংলার হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিস্টার নিবেদিতা, মাদার টেরেজারা। তাঁদেরই কর্মভূমে মানুষের জন্য কাজ করতে এসে ধর্ষণের শিকার হলেন এক সন্ন্যাসিনী। এটা অত্যন্ত লজ্জাজনক। বিচারক মনে করেন এটি বেপরোয়া মানসিকতা। বাংলায় রায় ঘোষণা করে বিচারক কুমকুম সিংহ বলেন, ‘এ বাংলায় সিস্টার নিবেদিতা, মাদার টেরেজারা কাজ করেছেন। রানাঘাটের কনভেন্ট স্কুলের সন্ন্যাসিনীরা গরিব, অসহায়দের সেবা করেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে। এমন একটা জায়গায় ৭২ বছরের এক প্রবীণতম সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের।’
[পণে বাকি ১ ভরি সোনা, বর্ধমানে খুন হতে হল বধূকে]
সর্বশেষ খবর
-
একেই বলে লড়াই! নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আটকে দিলেন ভোজিনহারা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার