সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতব্রত-নম্রতা কাণ্ডে ফের নাম জড়াল মুকুল রায়ের। সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতার নাম করেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নম্রতা দত্তের। অন্যদিকে নম্রতার নামে পালটা এফআইআর দায়ের করেছেন সিপিএম থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পুরো ঘটনায় তাঁর প্রাক্তন দল বা সিপিএমের মদত রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতেই এই কাণ্ড ঘটানো হচ্ছে।
[ ডেঙ্গু আতঙ্ক হটাতে সাফাই অভিযানে নামলেন গৃহবধূরাই ]
ঋতব্রতর বিরুদ্ধে সহবাসের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন তাঁর একদা বান্ধবী নম্রতা দত্ত। তাঁর অভিযোগ ছিল, দিল্লিতে থাকাকালীন ঋতব্রত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরে তা অস্বীকার করে টাকা দিয়ে মিটমাট করিয়ে নিতে চান। অভিযোগ দায়ের করার পর উঠে আসে অর্চনা মজুমদার নামে এক চিকিৎসকের নাম। নম্রতার দাবি, ওই মহিলা মুকুল রায়ের ঘনিষ্ঠ। তিনিই পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য মধ্যস্থতা করেন। সেই অভিযোগের ভিত্তিতে অর্চনা মজুমদারকেও জেরা করেন গোয়েন্দারা। এদিকে গত ৩১ তারিখে বালুরঘাট আদালতে ঋতব্রতর জামিন মঞ্জুর হয়। তারপরই নাকি তাঁকে নতুন করে হুমকি দেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেন নম্রতা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুনরায় মামলা শুরু হয় বালুরঘাট আদালতে।
[ মায়ের বাড়ি নিজের নামে লিখিয়ে তাঁকেই তাড়াল ছেলে ]
এদিকে নম্রতা দত্তকে তিনি চেনেনই না বলে জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। অন্যদিকে গড়ফা থানায় নম্রতার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই পুরো বিষয়ে তাঁর প্রাক্তন দল অর্থাৎ সিপিএমের মদত আছে। অভিযোগকারিণী নম্রতাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। ঋতব্রত জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত চলছে। এবং তাতে তিনি পূর্ণ সহযোগিতা করছেন। তারপরও কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে? এক্ষেত্রেই রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তিনি। পুরো ঘটনায় প্রাক্তন দলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন ঋতব্রত।তবে কে কলকাঠি কে নাড়ছেন তা খোলসা করেননি।
সর্বশেষ খবর
-
একেই বলে লড়াই! নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আটকে দিলেন ভোজিনহারা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার