দেবব্রত মণ্ডল, বারুইপুর: কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী! সোশাল মিডিয়ায় ভাইরাল সোনারপুর কলেজের ভিডিও। যা ঘিরে প্রবল শোরগোল। যদিও তৃণমূল নেতা ওই যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।
কসবা কাণ্ডের পর থেকে একাধিক কলেজে ইউনিয়নের দাদাদের দাদাগিরির ছবি প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় এবার জুড়ল সোনারপুর মহাবিদ্যালয়ের নাম। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক ছাত্রী এক সিনিয়র ‘দাদা’র চুল টানছেন, মাথা টিপে দিচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়। জানা গিয়েছে, ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে, তাঁর নাম প্রতীককুমার দে। তিনি ওই কলেজের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। শুধু তাই নয়, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কিন্তু তিনি ওই কলেজের ছাত্রই নন।
এবিষয়ে অভিযুক্ত ওই ছাত্র নেতা বলেন, “আমার ভিডিও এডিট করে দেখানো হয়েছে। ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে আমার সম্পর্কে। বিকৃত করা হয়েছে ছবি। আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে।” প্রসঙ্গত, প্রতীক নামে এই যুবক বারুইপুর কলেজে পড়তেন। তাঁকে কীভাবে সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর করে দেওয়া হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। দলেরই একাংশ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ প্রতীক। সেই কারণেই নাকি তাঁকে ওই কলেজের কো-অর্ডিনেটর করা হয়েছে।
সর্বশেষ খবর
-
এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা ট্রাম্পের, পালটা জর্ডানে তছনছ মার্কিন ঘাঁটি
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির