সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাত্র সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন থেকে শুরু করে সুচ ফুটিয়ে হত্যা করার পিছনে যার হাত, সেই সনাতন ঠাকুর আপাতত পুলিশের হেপাজতে। আর এদিকে, সনাতনের কুকীর্তির ফল ভোগ করছে তার পরিবার। পুরুলিয়ার নদিয়াড়া গ্রামে সনাতনের পরিবারকে আপাতত একঘরেই করে রেখেছেন স্থানীয় গ্রামবাসিন্দারা। গত ২০ জুলাই শিশুটির মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বুড়ো সনাতনের শাস্তির দাবি তোলেন প্রত্যেক গ্রামবাসীই। এর পাশাপাশিই তাঁরা একঘরে করে দিয়েছে সনাতনের পরিবারকেই।
[গলায় আটকে কয়েন, শহরের চারটি হাসপাতাল ফেরাল শিশুকন্যাকে]
জানা গিয়েছে, গত জুলাই মাসেই সনাতনের প্রথম পক্ষের স্ত্রী প্রভাবতী ঠাকুরের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। সেজন্য সনাতনের বাড়িতে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু ওই অনুষ্ঠানে যে পুরোহিতদের আসার কথা ছিল, তাঁরা কেউই আসেননি। শেষপর্যন্ত নিরুপায় হয়ে সনাতনের বাড়ির লোকেদেরই শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পন্ন করতে হয়। এখানেই শেষ নয়, সনাতনের নাতি-নাতনিদের যে গৃহশিক্ষকরা পড়াতে আসতেন, তাঁরাও নাকি পড়াতে আসা বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে তাঁদের বাড়িতেই পড়তে যেতে হচ্ছে সনাতনের নাতি-নাতনিদের। এছাড়া রাস্তাঘাটে অনেকেই বাঁকা চোখে দেখছে তাঁদের পরিবারকে। কেউ কেউ ভয়ে কথা বলাও বন্ধ করে দিয়েছেন। আবার কানাঘুষোয় অনেকেই আলোচনা করছেন। অনেকে সন্দেহ প্রকাশ করছেন, এই ঘৃণ্য কাজে সনাতনের ছেলে, তাঁদের স্ত্রী-রাও জড়িত থাকতে পারেন। ইতিমধ্যে গ্রামের মানুষদের এই বয়কটের কথাটি সামাজিক কমিটিকেও জানিয়েছে সনাতনের পরিবার।
[শিয়ালদহে নামখানা লোকাল থেকে উদ্ধার ২২টি রিভলবার]
এদিকে, কয়েকদিন আগেই পুরুলিয়া আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন সনাতনের ছোট ছেলের স্ত্রী রীনা ঠাকুর ও তার ঘনিষ্ঠ বন্ধু পাগলচন্দ্র রায়। আর শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দিলেন তার বড় ছেলের স্ত্রী রিঙ্কি ঠাকুর। গ্রেপ্তার হওয়ার পর থেকেই পুলিশ জেরায় ভুল তথ্য দিয়ে চলেছে। কখনও দোষ ঠেলছে মঙ্গলার প্রেমিকের দিকে, কখনও বা নিজের ছেলের বউদের দিকে। অনুমান করা হচ্ছে, এজন্য পুলিশই সনাতনের বড় ছেলের স্ত্রীকে দিয়ে এই গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করেছে। অন্যদিকে, বৃহস্পতিবার সূত্র মারফত জানা গিয়েছিল সনাতন নাকি নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। জেরায় নাকি জানিয়েছিল, শিশুটির শরীরে তিনটি সুচ ঢুকিয়েছিল সনাতনই। তবে এদিন পুলিশ জানায়, সনাতন এখনও খোলসা করে কিছু জানায়নি। তবে তাঁরা জানিয়েছে সনাতন স্বীকার না করলেও পুলিশের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। আগামী একমাসের মধ্যেই চার্জশিট জমা দেবে তাঁরা।

[সল্টলেকে উদ্ধার তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ]
সর্বশেষ খবর
-
‘দাবির প্রশ্ন নেই, তৃণমূল আমরাই’, জ্ঞানেশের কাছে সওয়াল ঋতব্রতদের, দলের তহবিল হারাবেন মমতা?
-
পদ নেই, তবু দল নির্বাচনী বৈঠকে হাজির মদন! সিএবির প্রাক্তন যুগ্মসচিবকে ঘিরে জোর বিতর্ক
-
জনরোষে তৃণমূল নেতারা, পাথরপ্রতিমায় জুতোপেটা, গণধোলাই! বারাসতে পা ধরে চাইলেন ক্ষমা
-
অস্বস্তিতে কালীঘাট তৃণমূল! ফ্রিজই থাকছে অ্যাকাউন্ট, ব্যাঙ্ক-পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
‘ডিম থেরাপি’র শিকার মহুয়া, ‘রাজনৈতিক শত্রু’র পাশে বিকাশরঞ্জন, সমর্থন অখিলেশেরও