Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে খুনের হুমকি! ভোট হিংসায় ফের উত্তাল আরামবাগ

বাড়িতে মজুত করা ফসল নষ্ট করে দুষ্কৃতী তাণ্ডব৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৮, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৮, ২০:৪৮

options
link
বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে খুনের হুমকি! ভোট হিংসায় ফের উত্তাল আরামবাগ zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পঞ্চায়েত ভোটের পর বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল আরামবাগের হরিণখোলা। আরামবাগের হরিণখোলার পূর্ব কৃষ্ণপুরে ১০ থেকে ১২ জনের একটি দুস্কৃতীদল তৃণমূল নেতা পার্থ হাজারি ও পলাশ রায়ের বাড়ি বোমাবাজি করে হামলা চালিয়ে ভাঙচুর করে।

অভিযোগ, দুস্কৃতীরা বোম ছুঁড়তে ছুঁড়তে পাঁচিল টপকে তাঁর বাড়ির দরজা ভাঙে। বাড়ির ভিতর ঢুকে মোটরবাইক, সাইকেল, সাবমার্শিবেল পাম্প ও জলের ট্যাঙ্ক ভেঙে দেয়। বাড়িতে মজুত করা ফসল নষ্ট করে দেয়। সেই সময় পার্থবাবু বাড়িতে ছিলেন না। তাঁর মা মাধবী হাজারি ও পরিবারের সদ্যদের হুমকি দিয়ে যায়৷ বলা হয়, তৃণমূল করলে প্রাণে মেরে ফেলা হবে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ছাত্র সংঘর্ষের জের,শিক্ষামন্ত্রীর নির্দেশে ভাঙা হল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ছাত্র সংসদ]

এই ঘটনার পর থেকেই তাঁর পরিবারের মহিলারা আতঙ্কিত হয়ে পড়েছে। পার্থবাবুর পাশের বাড়ি পলাশ রায়ের বাড়িও হামলা চালায় দুস্কৃতীরা। পলাশবাবু দুস্কৃতীদের হাত থেকে পালিয়ে কোনওমতে প্রাণ বাঁচান। পলাশবাবুর বাড়িতেও দুস্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় পার্থবাবু যুব তৃণমূল কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

[বাংলার প্রাক্তন ফুটবলারের রহস্যমৃত্যু, রেললাইনের ধারে মিলল দেহ]

তবে এলাকার যুব তৃণমূল নেতা লাল্টু খান অভিযোগ অস্বীকার করে জানান, অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত৷ তবে এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় যুব ও মাদার তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে দুই গোষ্ঠীরই বেশ কিছু নেতা ও কর্মী দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন৷ কিন্তু ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের আগে পুরশুড়া ও খানাকুল বিধায়ক মিলে সমস্যার সমাধানের চেষ্টা করলে ঘরছাড়ারা ঘরে ফিরে আসেন৷ তারপর বেশ কিছুদিন শান্ত থাকার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠে হরিণখোলা অঞ্চল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.