Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র বিশ্বভারতী, ঘেরাও উপাচার্য

চলে গাড়ি ভাঙচুর, বন্ধ পঠনপাঠন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৩৬

options
link
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র বিশ্বভারতী, ঘেরাও উপাচার্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্ত্বর। রবিবার গভীর রাতে জনা কয়েক দুষ্কৃতী বিশ্বভারতীর সিআইটি হস্টেলে ঢুকে পড়ে বলে অভিযোগ। শিল্প ভবনের কয়েক জন ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন ছাত্রীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ছাত্রীদের নিরাপত্তা নেই, এই অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকনে তাঁরা।

[পুজোর আগেই হাতে বেতন রাজ্য সরকারি কর্মচারীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিক্ষোভ তুলতে আসেন নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়। নিরাপত্তা আধিকারিককে ঘেরাও করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। জোর করে তাঁকে হস্টেলে আটকে রাখার চেষ্টা করা হলে উত্তেজনা আরও ছড়ায়। সুপ্রিয়বাবুকে উদ্ধার করতে গেলে অন্যান্য নিরাপত্তাকর্মীর সঙ্গে হাতাহাতি বাধে ছাত্রছাত্রীদের। ব্যাপক মারধর করা হয় ছাত্রছাত্রীদেরও। ৫ জন গুরুতর জখম হন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করতে হয়েছে। সোমবার সকাল থেকেই পঠন পাঠন বন্ধ। চলে উপাচার্যকে ঘেরাও করার উদ্যোগ। পাঠভবন বন্ধ করে চলে বিক্ষোভ। রাতে ঘেরাও করে নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চলে।

[গুরুংদের ‘দুর্নীতির হাঁড়ি’ হাটে ভাঙার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.