অরিজিৎ গুপ্ত, হাওড়া: শনিবার হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি করে সেকথা বাসিন্দাদের জানিয়েছে হাওড়া পুরসভা। বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার দুপুর ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে হাওড়া পুরসভা বেশ কয়েকটি ওয়ার্ডে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, হাওড়া (Howrah) শহরে যেখান থেকে জল সরবরাহ হয়, সেই পদ্মপুকুর জল প্রকল্পের একটি মূল পাইপলাইনের মেরামতের কাজ করা হবে। সেই কারণেই জল সরবরাহ সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তা মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। আজ শনিবার তা মেরামত করা হবে।
[আরও পড়ুন: ধর্ষণ করে খুন? নলহাটিতে মা ও শিশুপুত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য]
পুরনাগরিকদের অভিযোগ, ২-৩ মাস অন্তর নোটিস দিয়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে বছরে এক বা দুই বার হলেও, এখন তা বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। গত মার্চ মাসে ৩০ ঘণ্টা বন্ধ ছিল জলের সরবরাহ। তার আগে জানুয়ারি মাসেও জল বন্ধ রেখে পাইপ মেরামতির কাজ করেছিল পুরসভা।
প্রশ্ন উঠছে কেন বার বার এই রকম হচ্ছে? সূত্রের খবর, জলের মূল পাইপ লাইনের অবস্থা খুব খারাপ। যা নিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়ছে পুরসভা-সহ নাগরিকেরা। তাহলে তা সাড়ানো হচ্ছে না কেন? এর পিছনে রয়েছে আবার অন্য তথ্য। দীর্ঘ প্রায় ৬ বছর ধরে হাওড়ায় পুরসভায় কোনও বোর্ড নেই। প্রশাসনিক বোর্ড দায়িত্ব পালন করছে। ফলে অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। গত মাসের শেষে শিলিগুড়ি পুরসভা এলাকাতেও পানীয় জলের সরবরাহ বন্ধ করা হয়েছিল। তবে তার কারণ ভিন্ন ছিল। দিন চারেক জল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে।
[আরও পড়ুন: বেলঘরিয়ায় শুটআউটের পর টিটাগড়ের ব্যবসায়ীকে লাগাতার হুমকি, সুরক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি]
সর্বশেষ খবর
-
গুজরাটে ‘ভুতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’
-
পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা
-
শপিংমল-পার্কে ঘুরছে বুনো ভাল্লুক! আতঙ্কে স্তব্ধ শহর, বন্ধ ১০০ স্কুল, দিশেহারা প্রশাসন
-
তৃণমূল কার্যালয়ে শাড়ির স্তূপ, অতিথিশালায় মিলল কন্ডোমের প্যাকেট! হুলস্থূল বাঁকুড়ায়
-
তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি! ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যসচিবের