শেখর চন্দ্র, আসানসোল: নির্বাচনী আবহে এ রাজ্যে ফিরে ফিরে আসে ‘গুড়-বাতাসা’, ‘চড়াম চড়াম’ আমেজ। আসানসোল উপনির্বাচনেও (Asansol By-Election) সেই আবহ তৈরি হল। তীব্র গরমের মধ্যে লোকসভা উপনির্বাচনের ভোট দিতে যাওয়া ভোটারদের ‘সেবাযত্নে’ ত্রুটি রাখলেন না অনুব্রত মণ্ডলের অনুগামীরা। তাঁরা ভোটারদের বিলি করলেন বাতাসা-নকুলদানা। আর তা পেয়ে বেশ খুশি গ্রামবাসীরা। তিনি সশরীরে না থাকলে কী হবে? যথাযোগ্য অনুগামীরা তো আছেন। তাঁদের হাত ধরেই আসানসোলে অনুব্রত (Anubrata Mandal)যেন বিরাজ করলেন স্বমহিমায়।

আসলে আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের (TMC) তরফে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দায়িত্ব অনুযায়ী প্রচারপর্ব এবং যাবতীয় কাজকর্ম ভালভাবেই সেরেছেন তিনি। প্রচারের শেষদিকে তিনি জনসভা সেরে কলকাতায় আসেন। অসুস্থ হয়ে পড়ায় গত ৬ তারিখ ভরতি হন এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডে এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর। চলছে একাধিক শারীরিক পরীক্ষা। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েও অনুব্রত যেন ছায়ার মতো উপস্থিত সুদূর আসানসোলে।
[আরও পড়ুন: হাঁসখালি-সহ রাজ্যের একাধিক ধর্ষণ মামলায় SIT গঠন হাই কোর্টের, তদন্তের নেতৃত্বে দময়ন্তী সেন]
জানা গিয়েছে, প্রচারের শেষদিনই তিনি দলের কর্মী, সমর্থকদের কড়া নির্দেশ দিয়ে গিয়েছিলেন, ভোটের দিন সব যেন ঠিকঠাক হয়, তা দেখেশুনে নিতে। ঘোর গ্রীষ্মে ভোট। তাই কারও ভোট দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তাও দেখতে হবে তৃণমূল কর্মীদের। ‘কেষ্টদা’র কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন দলীয় কর্মীরা। আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া অবিনাশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে। তাঁরই দাওয়াই নকুলদানা, বাতাসা, জল দেওয়া হল ভোটারদের।
[আরও পড়ুন: বোলপুর ধর্ষণ কাণ্ড: মুখ্যমন্ত্রী রিপোর্ট চাওয়ার পরই গ্রেপ্তার আদিবাসী তরুণীর বাবা-সহ ৪]
স্থানীয় তৃণমূল নেতারা বলছেন, ”অনুব্রত মণ্ডল ভোটের দিন সশরীরে না থাকলেও তাঁর দাওয়াই, নকুলদানা ও বাতাসা আমরা ভোটারদের দিচ্ছি। কারণ, আসানসোল শিল্পাঞ্চল এলাকায় গ্রীষ্মের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে। তাই সুষ্ঠু ভোট হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ থাকতে নকুলদানা ও বাতাস দেওয়া হচ্ছে।” তীব্র গরমে বাতাসা অনুকূল না খেয়ে খুশি ভোটাররা।।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু