বিক্রম রায়, কোচবিহার: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারা হয়ে এদিন সন্ধ্যায় কোচবিহারে পৌঁছন তিনি। সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। রাসমেলার মাঠে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা।
রবিবার হাসিমারা সেনা ছাউনিতে নামার পর চিলাপাতার মাঝ দিয়ে তিনি সোনাপুর হয়ে কোচবিহারে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে এদিন সোনাপুর, পাতলাখাওয়া, পুণ্ডিবাড়ি, রাজারহাট, চকচকা, বাবুরহাট এবং স্টেশন চৌপতিতে কাতারে কাতারে মানুষের ভিড় উপচে পড়ে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা কয়েকশো বাসিন্দাকে গাড়ির গতি কমিয়ে হাত নাড়িয়ে মুখ্যমন্ত্রী অভিবাদন জানান। বর্ধমানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রীরর যাত্রাপথে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
[আরও পড়ুন: কাঁচরাপাড়ার গোডাউন লক্ষ্য করে পর পর তিনটি বোমা, বিস্ফোরণে হাত উড়ল দুজনের]
জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত হেরিটেজ গেট, নতুনভাবে সাজিয়ে তোলা সাগরদিঘি এবং বৈরাগী দিঘির উদ্বোধন করার সঙ্গে চিলা রায়ের মূর্তির উদ্বোধন করবেন। তার সঙ্গে রাজবংশী ভাষার অন্তত ২০০টি স্কুল উদ্বোধন করার কথা রয়েছে। তার মধ্যে প্রায় ১২০টি স্কুল রয়েছে কোচবিহারে। তাছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনা করার কথা।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “হাসিমারা থেকে কোচবিহারে আসার পথে দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে গাড়ি থামিয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। সোমবার তিনি কোচবিহারের রাসমেলার মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে কোচবিহারের শতাধিক রাজবংশী ভাষার স্কুলের সূচনা তিনি করবেন। তাছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ যেগুলো সম্পন্ন হয়েছে তার উদ্বোধন করবেন। তাছাড়া পাট্টা বিলি-সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন।”
[আরও পড়ুন: রামের পর দুর্গা আবেগে শান বিজেপির! এবার দুর্গাপুজোয় আর্থিক অনুদান কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী