সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া, ডালখোলার পর রিষড়া। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। পূর্ব মেদিনীপুরের খেজুরির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আগামী ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। রামনবমীর পর তাতেও অশান্তি রুখতে আগাম সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি প্রশাসন ও আমাদের ছেলে মেয়েদের বলছি ৬ তারিখ সতর্ক থাকবেন। আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু তা নিয়ে কোনও হিংসা যেন না হয়।” যেকোনও ধরনের অশান্তি রুখতে যুবসমাজকে এগিয়ে আসারও বার্তা দেন তিনি।
[আরও পড়ুন: ‘দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, আদতে ভণ্ড’, এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় সুজন]
অশান্তির নেপথ্যে বিজেপির যোগসাজশের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিজেপির আমলে দেখছি পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হচ্ছে। রমজান মাসের রোজা চলছে, অন্নপূর্ণা পুজো রয়েছে। সেখানে রামনবমীর মিছিল পাঁচ দিন ধরে হবে কেন? রামনবমীর দিন মিছিল করলে কোনও আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল কেন করা হচ্ছে। অনুমতি না দেওয়া সত্ত্বেও ইচ্ছা করে সংখ্যালঘু এলাকা ঢুকে যাচ্ছে।”
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, হুগলি, ডালখোলা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। সরকারি সম্পত্তিও ভাঙচুর হয়। সেকথা উল্লেখ করে বিক্ষোভকারীদের কড়া বার্তা দেন মমতা। বলেন, “বিজেপির থেকে টাকা খেয়ে অনেকে রাস্তা ভাঙছেন। রাস্তা তৈরি করতে অনেক টাকা লাগে, তা ভেঙে দেওয়া হচ্ছে। একটা আইন রয়েছে, যাঁরা সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, তাঁদের সম্পত্তি সরকার নিয়ে নেবে। সেই সম্পত্তি নিলামে তুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।” এদিনের সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে তুলোধনা করেন মমতা।
[আরও পড়ুন: গরম থেকে বাঁচতে আজব উপায় সাধুর! ভিডিও দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন]
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা