সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের (WB Assembly Election 2021) আগে সব রাস্তা যেন মিশেছে নন্দীগ্রামে (Nandigram)। শেষ বেলার প্রচারে নন্দীগ্রামই এখন পাখির চোখ সব পক্ষের কাছে। আজ মঙ্গলবার সকাল থেকে প্রচারের ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে অমিত শাহ( Amit Shah), শুভেন্দু অধিকারীরা (Subhendu Adhikari)। আক্রমণ পালটা আক্রমণে বাড়ছে প্রচারের উত্তাপ। কারণ নন্দীগ্রাম সবার কাছেই প্রেস্টিজ ফাইট। সেই নন্দীগ্রামের মাটি থেকে কোনও রকম রাখঢাক না করে সে কথাই বুঝিয়ে দিলেন অমিত শাহ। শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, “নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন আসবে।”
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোড শো করেন শাহ। তার পর রোয়াপাড়া শিবমন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিক বৈঠক থেকে প্রত্যাশামতোই প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাবরের দাবিকে কটাক্ষ করেন তিনি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত। আর যে বাড়িতে মমতা দিদি রয়েছেন তার পাঁচ কিলোমিটারের মধ্যেই এক মহিলা ধর্ষণের শিকার হলেন। তাই এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। বাংলায় পরিবর্তন চাই। আর নন্দীগ্রামে দিদিকে হারালেই গোটা বাংলায় পরিবর্তন আসবে। নিমতায় বিজেপি সমর্থকের মায়ের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন শাহ।
[আরও পড়ুন : ‘বর্গি’দের তাড়াতে গর্জে উঠলেন ‘বাঘিনী’ মমতা, প্রকাশ্যে ‘ফাইটার দিদি’র তৃতীয় ভিডিও]
আমিত শাহ সরাসরি দাবি করেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতছেন এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে শুভেন্দুকে নন্দীগ্রামে বিরাট ব্যবধানে জেতাতে হবে। যাতে মা-মাটি-মানুষের নামে বাংলাবাসীকে যে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে তার জবাব দেওয়া যায়। শুধু প্রতিপক্ষকে আক্রমণ করাই নয়, বাংলা নিয়ে বিজেপির পরিকল্পনার কথাও ছুঁয়ে যান শাহ। তাঁর দাবি বাংলার মানুষ চান শিল্প, বাংলার মানুষ চান কলকাতা হোক বিশ্বমানের একটি শহর। তাই রাজ্যে পরিবর্তন প্রয়োজন।
[আরও পড়ুন : চাপের মুখে সিদ্ধান্ত বদল, ভিটেহারা মায়ানমারবাসীকে আশ্রয় দেবে মণিপুর!]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি