সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ সারছেন রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী (BJP candidate)! ওই কেন্দ্রে ভোটের (WB Elections 2021) ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার সকালে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ছবি। সেটিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ঘটনার জেরে বাহিনীকে প্রভাবিত করার অভিযোগ তুলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল।
প্রথম থেকেই তৃণমূল (TMC) বারবার দাবি করেছে, কমিশনকে (Election Commission) নিয়ন্ত্রণ করছে বিজেপি। আট দফায় ভোট করানোর সিদ্ধান্ত থেকে বড় জেলাগুলিতে একাধিকভাগে ভোট, সবটাই বিজেপির পরিকল্পনা বলেই দাবি করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই শুক্রবার রানাঘাট উত্তর-পূর্বের (Ranaghat Uttar Purba) বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের একটি ছবি পোস্ট করেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে দেখা যায়, টেবিলে খাবার। একসঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন অসীম ও কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান। তাঁদের সঙ্গে আরও একজনকেও দেখা যায় ওই ছবিতে। ছবিটি টুইট করে বিষয়টি কমিশনকে খতিয়ে দেখার কথা বলেন মহুয়া মৈত্র। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ছবিটি। যা বিজেপি-কমিশনের আঁতাতের অভিযোগ আরও জোরদার করছে বলেই দাবি শাসকদলের।
[আরও পড়ুন: শীতলকুচি কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডি’র কাছে রিপোর্ট তলব হাই কোর্টের]
জানা গিয়েছে, তৃণমূল ইতিমধ্যেই এই ছবির পরিপ্রেক্ষিতে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাসকদলের কথায়, রাত পোহালেই রানাঘাট উত্তর-পূর্ব আসনে নির্বাচন। তার আগে বাহিনীর সঙ্গে বিজেপি প্রার্থীর এই ছবিতেই স্পষ্ট যে গেরুয়া শিবির তাঁদের প্রভাবিত করছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন অসীম বিশ্বাস। তাঁর কথায়, ওই ছবিতে যে জওয়ানদের দেখা গিয়েছে, তারা ভোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নন। তাঁরা বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষী।
[আরও পড়ুন: কমেছে অসুস্থতা, লাইনে দাঁড়িয়েই ভোট দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর