বিক্রম রায়, কোচবিহার: আবার সেই শীতলকুচি। ফের ভারতীয় এক কৃষককে দিনভর বাংলাদেশে আটকে রাখার অভিযোগ। অবশেষে বিএসএফ ও বিজিবির বৈঠকে ছাড়া হল কৃষককে। পুলিশ তাঁকে উদ্ধার করেছে। রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বাংলাদেশে আটকে পড়া কৃষক শীতলকুচির খলিসামারী গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গ্রামের বাসিন্দা। এই গ্রামে দীর্ঘ এলাকায় কাঁটাতার নেই। পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী। নদীতে এখন খুব জল থাকায় মাঝে মধ্যেই ওপার থেকেই বাংলাদেশিরা পশ্চিমবাংলায় প্রবেশ করে বলে অভিযোগ। এই সীমান্ত লাগোয়া এলাকায় চাষের জমি রয়েছে বাংলাদেশে ঢুকে যাওয়া কৃষকের।
বুধবার সকালে তিনি জমিতে কাজে যান। সেই সময় বাংলাদেশি গবাদি পশু তাঁর জমিতে চলে আসে। তাদের তাড়াতে গিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে যান কৃষক। অভিযোগ, সেই সময় তাঁকে আটক করে বাংলাদেশিরা। সেখানে তাঁকে দিনভর আটকে রাখা হয়। পরে তুলে দেয় বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনা জানার পর বিএসএফের তরফে বৈঠক করা হয় বিজিবির সঙ্গে। দীর্ঘ ফ্ল্যাগ মিটিংয়ের পর কৃষককে ছেড়ে দেওয়া হয়। বিএসএফ কৃষককে পুলিশের হাতে তুলে দিয়েছে। কী ঘটেছিল সব খতিয়ে দেখছে পুলিশ। রাতেই কৃষককে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর। শীতলকুচিতে বারবার এই রকম কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?