শনিবার বিকেলে সোনারপুরে অভিষেককে হেনস্তা। রাতেই তৃণমূল সাংসদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করে রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ২ জন নিরাপত্তারক্ষী থাকেন অভিষেকের সঙ্গে। এবার থেকে সাংসদের সঙ্গে তিনজন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারী রাজ্যের সাংসদ সহ অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তারপরেই প্রত্যাহার করা হয় অভিষেকের জেড প্লাস নিরাপত্তা। সেই সময়ই সরকারের তরফে জানানো হয়, একজন সাংসদ হিসেবে যতটুকু নিরাপত্তা দরকার, অভিষেকও তাই পাবেন। সেই মতোই অভিষেকের সঙ্গে ছিলেন ২ জন নিরাপত্তারক্ষী।
তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূলের সেনাপতি। তিনিই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রাজ্যে তাঁদের শাসনকালে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক। একজন সাংসদ হয়ে তাঁর নিরাপত্তায় পুলিশি বহর দেখে একাধিকবার প্রশ্ন উঠেছে বিরোধী মহল থেকে। তবে ছাব্বিশের নির্বাচনের পর ছবিটা বদলে যায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারী রাজ্যের সাংসদ সহ অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তারপরেই প্রত্যাহার করা হয় অভিষেকের জেড প্লাস নিরাপত্তা। তাঁর হরিশ মুখার্জী রোডের বাড়ির সামনে থেকে উঠে যায় পুলিশি পাহারা। সেই সময়ই সরকারের তরফে জানানো হয়, একজন সাংসদ হিসেবে যতটুকু নিরাপত্তা দরকার, অভিষেকও তাই পাবেন। সেই মতোই অভিষেকের সঙ্গে ছিলেন ২ জন নিরাপত্তারক্ষী। শনিবার সোনারপুরেও তাঁর সঙ্গে ২ জনই নিরাপত্তারক্ষীই ছিলেন। তবে শনিবারের ঘটনার পর বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল শুভেন্দুর সরকার। অভিষেকের সঙ্গে সর্বদা ৩ জন করে নিরাপত্তারক্ষী থাকবেন।
শনিবার সোনারপুরে তৃণমূল কর্মীর বাড়িতে সময় তুমুল হেনস্তার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। রাতভর ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিওর সূত্র ধরেই ওই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক খবর। হামলায় আর কারা জড়িয়ে? তাঁদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি



