বাবুল হক, মালদহ: মিজোরামে দুর্ঘটনায় মৃতদের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। দুঃখ প্রকাশ করলেন। কথা বললেন স্বজনহারাদের সঙ্গে। তুলে দিলেন আর্থিক সাহায্য।
দিনদুয়েক আগে মিজোরামে ঘটেছে ভয়ংকর দুর্ঘটনা। নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। তার মধ্যে মালদহেরই ২৩ জন। কোনও পরিবারে মৃত্যু হয়েথে ৬ জনের। কারও ৪ জনের। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা দুর্ঘটনায় কার্যত গা উজাড় হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পৌঁছই মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল। এরপরই চলে যান মৃত পরিযায়ী শ্রমিকদের গ্রামে।
[আরও পড়ুন: আইফেল টাওয়ার থেকে হাওড়া ব্রিজ, চাল ও আঠা দিয়ে সূক্ষ্ম কারিকুরিতে চমক রিষড়ার তপনের]
রাজ্যপালের সঙ্গে একই সময়ে গ্রামে যান রেলের আধিকারিকরা। এদিন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। তুলে ধরেন তাঁদের অসহায়তার কথা। একাধিক পরিবারে উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই। কী হবে ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সকলে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। হাতে তুলে দেন আর্থিক সাহায্য। এদিন রাজ্যপালের কাছে পরিবারের একজনের রেলে চাকরির আরজিও জানান স্বজনহারার।
[আরও পড়ুন: শিলিগুড়ি বিজেপিতে পদত্যাগের হিড়িক, দলের পদ ছাড়লেন বিধায়ক দুর্গা মুর্মুও]
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?