গৌতম ব্রহ্ম: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মঙ্গলবার বাংলার সমস্ত কর্মীর জন্য উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস ঘোষণা করল নবান্ন।
এদিন নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের (State Govt Employees) দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস এবং উৎসবের আগে অগ্রিম অর্থ। সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। যাঁদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা উৎসব বোনাস বাবাদ পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা।
[আরও পড়ুন: AFC Cup: উইলিয়ামসের হ্যাটট্রিক, আবাহনীকে হারিয়ে মূলপর্বের গ্রুপ লিগে এটিকে মোহনবাগান]
মহার্ঘ্য ভাতা-সহ যাঁদের বেতন ৩৭ থেকে ৪৭ হাজারের মধ্যে, তাঁরা সুদবিহীন অগ্রিম ১৪ হাজার টাকা নিতে পারবেন। যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে। মুসলিমদের ইদের (Eid 2022) আগে এই উৎসব ভাতা দেওয়া হবে। আপাতত রমজান মাস চলছে। তাই শীঘ্রই ঘোষিত ভাতা ঢুকে যাবে মুসলিম কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। আর বাকি রাজ্য সরকারি কর্মচারীরা বোনাস পাবেন দুর্গাপুজোর (Durga Puja) আগে।
তবে শুধুই বর্তমানে কর্মরতরা নন, পেনশনভোগীদের জন্যও সুখবর রয়েছে। তাঁদের জন্য এককালীন ২,৭০০ টাকার ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার (WB Govt)। তবে ৩২ হাজার টাকার নীচে যাঁদের পেনশন, তাঁরাই পাবেন এই সুবিধা। ফলে রাজ্যের সরকারি কর্মীদের উৎসব হতে চলেছে আরও আনন্দময়।
[আরও পড়ুন: বগটুই কাণ্ড: বিধায়কের মদতে জেলে রাজার হালে অভিযুক্তরা! বিস্ফোরক স্বজনহারা মিহিলাল শেখ]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?