Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ

মামলাকারীদের জন্য সংরক্ষিত থাকবে ১০% পদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:১৮

options
link
পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ zoom

শুভঙ্কর বসু: পঞ্চায়েত ভোটের আগেই সুখবর! উচ্চ প্রাথমিকে, অর্থাৎ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই ১৪ হাজার শিক্ষকের প্যানেল তৈরি হয়ে গিয়েছে বলে খবর মিলেছে। তার মধ্যে ১২ হাজার ৬০০ জন শিক্ষককে নিয়োগ করতে হবে অবিলম্বে। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

[ভাগাড় হয়েছে হাজার শরীর, বিরল জুনসিসে আক্রান্ত যাদবপুর-টালিগঞ্জের ১৪]

২০১৬ সালের ১৫ ডিসেম্বর হাই কোর্টেই একটি মামলার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট৷ শিক্ষক নিয়োগ থমকে যায় বিচারপতি রাজীব শর্মার নির্দেশে৷ সেই নির্দেশ অনুসারেই এতদিন বন্ধ ছিল শিক্ষক নিয়োগ। কিন্তু সোমবার পুরনো নির্দেশটিকে স্ত্রুটিনি করে হাই কোর্টের পক্ষ থেকে নয়া নির্দেশ জারি করা হয়৷ আদালত জানিয়ে দেয়, ১২ হাজার ৬০০ শিক্ষককে অবিলম্বে নিয়োগ করতে হবে। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলাটির শুনানি চলছিল৷ ইতিমধ্যেই এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকেও। জানা গিয়েছে আপাতত ১০ শতাংশ পদে নিয়োগ হবে না। মামলাকারীদের জন্য এই পদ সংরক্ষিত থাকবে। আপাতত ৯০% পদে নিয়োগে আর কোনও বাধা রইল না৷ একথা জানিয়েছেন এসএসসির আইনজীবী গৌরব দাস৷ আদালতের নির্দেশের জেরে খুশির হাওয়া সফল পরীক্ষার্থী মহলে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এক্সাইজ ডিউটিতে কাটছাঁট নয়, কেন্দ্রের সিদ্ধান্তে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.