Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

জয়েন্টের জন্য উচ্চমাধ্যমিকের সূচিতে রদবদল, ঘোষণা সংসদের

অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষার দিনে বদল আসতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:২৫

options
link
জয়েন্টের জন্য উচ্চমাধ্যমিকের সূচিতে রদবদল, ঘোষণা সংসদের zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই জয়েন্ট্র এন্ট্রান্স (মেইন) পরীক্ষা। দুই সূচি মিশে যাওয়ায় কার্যত ঘোর বিপাকে পড়েছিল পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার সূচি পালটানোরও আরজি জানানো হয়েছিল। আবেদন মঞ্জুর করে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বলানোরই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের পক্ষ থেকে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ এপ্রিল অঙ্ক পরীক্ষা হওয়ার কথা ছিল। ঠিক তার একদিন আগে, অর্থাৎ ৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ধার্য হয়। এদিকে ৪ এপ্রিল ছিল পদার্থবিদ্যার পরীক্ষা ও ৬ এপ্রিল রসায়নের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই সূচি বজায় থাকলে পরীক্ষার আগে প্রস্তুতির জন্য কার্যত কোনও সময়ই পেত না পড়ুয়ারা। ফলে পুরো বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার সূচিতে বদল আনা হচ্ছে। অঙ্ক পরীক্ষার দিন তো বদলাচ্ছেই। পাশাপাশি রসায়নও পদার্থবিদ্যার পরীক্ষার দিনও পালটাতে পারে। আগুপিছু করে যাতে পড়ুয়ারা পড়ার খানিক সময় পায় সেদিকেই নজর দেওয়া হচ্ছে। ফলে একটি পরীক্ষা পিছোতে পরে। অন্য দুটি পরীক্ষা এগিয়ে আসতে পারে। কিন্তু কোন কোন দিনে তা হবে তা এখনও ঠিক হয়নি। পরীক্ষা বিষয়ক কমিটিকে ইতিমধ্যেই নতুন সূচি তৈরি করতে বলা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই তা ঘোষণা করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.