সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নিয়ে ফের আদালতের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি। মননোয়ন জমা দেওয়ার সময় বিরোধীদের উপর অত্যাচারের প্রতিবাদে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। সেই মামলার ভিত্তিতে আদালত জানায়, মনোনয়ন সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে। সে দায়িত্ব পুলিশ ও প্রশাসনেরই। কিন্তু আদালতের নির্দেশ পুলিশ মানছে না। এই অভিযোগে ফের আদালতের দ্বারস্থ হলেন অধীর। আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতিও মিলেছে।
[ অশান্ত মালবাজারে বন্ধ দোকানপাট, ব্যবসায়ীদের মাথায় হাত ]
মনোনয়ন পর্ব শুরু হওয়া থেকে রাজ্যের জেলায় জেলায় অশান্তির ছবি। বিরোধীদের দাবি, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা কোনওভাবেই মনোনয়ন জমা দিতে পারছে না। নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন নিয়ে রানিবাঁধে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। কোথাও অ্যাম্বুল্যান্সে করে মনোনয়ন জমা দিতে যেতে হচ্ছে প্রার্থীদের, এমন ছবিও উঠে এসেছে। এই পরিস্থিতিতে বিরোধীদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। অগ্রাহ্য করা হচ্ছে আদালতের রায়। এমনই অভিযোগে সরব অধীর চৌধুরি। ফের তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও মনোনয়ন পর্বকে শান্তিপূর্ণ করতে উদ্যোগী নয় পুলিশ। আদালতের নির্দেশ অবমাননা করে হচ্ছে এই অভিযোগেই আদালতে নালিশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, ‘এতে আদালতকে অগ্রাহ্য করার হিম্মত আরও বেড়ে যাবে।’ যে বিচারপতি তাঁর আগের মামলার রায় দিয়েছিলেন, তিনি আজ উপস্থিত ছিলেন না। তবে অধীরকে আদালত অবমাননার মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। অস্থায়ী প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ জানিয়ে হলফনামা জমা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
[ দুষ্কৃতীদের মারে আহত সিপিএম কর্মীর অবস্থা আরও সংকটজনক ]
অধীরের মামলার প্রেক্ষিতেই পঞ্চায়েতের জল গড়িয়েছিল হাই কোর্টে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। যদিও সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্বাচন ঘোষণার পর আর এ বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। যাবতীয় অভিযোগ জানাতে হবে নির্বাচন কমিশনেই। তাতে মুখ পুড়েছে বিজেপির। কিন্তু হাই কোর্টে এখনও জিইয়ে রইল পঞ্চায়েত তরজা। এর আগে হাই কোর্টের রায়ে স্বস্তি এসেছিল বিরোধী শিবিরে, বিশেষত প্রদেশ কংগ্রেসে। তবে আদালতরে রায় সত্ত্বেও ফের অশান্তিতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ফলে আবারও আদালতের দ্বারস্থ হলেন অধীর।
সর্বশেষ খবর
-
বিশ্বজুড়ে চৈতন্যপ্রেমের জোয়ার, বিশ্বব্যাপী শান্তিবার্তা ছড়িয়ে কলকাতায় ফিরলেন মহারাজ
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ