পলাশপাত্র, তেহট্ট: ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় বিজেপির মহিলা প্রার্থীর শাড়ি ছিঁড়ে নেওয়া হল। এমনই অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা প্রার্থীর নাম শুক্লা পোদ্দার। অভিযোগ, বুথে ছাপ্পা ভোটের চেষ্টা চলছিল। এই ঘটনার প্রতিবাদের সরব হন বিজেপি প্রার্থী শুক্লাদেবী। অভিযোগ, সঙ্গেসঙ্গেই তাঁকে টেনে হিঁচড়ে বুথ থেকে বের করে দেওয়া হয়। টানাটানিতে ছিড়ে যায় তাঁর শাড়ি। ঘটনাস্থল তেহট্টের বেতাই দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭১ নম্বর বুথ।
[বাগদায় ছাপ্পা ভোট, বাংলাদেশ থেকে বহিরাগত ঢোকানোর অভিযোগ জ্যোতিপ্রিয়র]
গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শুক্লা পোদ্দার। বুথের বাইরে এসে প্রতিবাদে সরব হলে তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হতে থাকে। এমনকী, ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়। তাঁর চেঁচামেচির সামনে পড়ে গায়ে হাত দেওয়ার অভিযোগ অস্বীকার হামলাকারীদের। গোটা ঘটনায় তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি প্রার্থী। এদিকে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে তেহট্টের মোবারকপুরে আচমকাই তৃণমূল প্রার্থীর উপরে লাঠি, রড নিয়ে চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনায় সাত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম দেবু খাঁ। আশঙ্কাজনক অবস্থায় তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রার্থী।
[জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে]
পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পরেপরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কোথা বুথজ্যাম থেকে শুরু করে বুথ দখল, ছাপ্পা ভোট, ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে তাতে আগুন ধরানো বা ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া কিছুই বাদ যায়নি নির্বাচনী নির্ঘণ্ট থেকে। সেই সঙ্গে রীতিমতো নির্বাচনী বিধি ভেঙে বুথের ২০০ মিটারের মধ্যে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, সেখানে এক বিজেপি এজেন্টকে চড়ও মেরেছেন তিনি। তবে সেই ঘটনা নাকি ভুল। রেজিনগরে ভোট গণনাও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কোচবিহারের ওখড়াবাড়িতে শুরু হয়েই ভোট শেষ হয়ে গিয়েছে। আড়াইঘণ্টায় ১০০ শতাংশ ভোট পড়েছে সেখানে। নদিয়াতে বাইক বাহিনী ভোট দিতে বাধা দেওয়ায় গ্রামের বাসিন্দারা সরব হন। নিজেরাই বাইকবাহিনীকে হটিয়ে ১১টি বাইকে আগুন জ্বালিয়ে দিয়েছেন।
সর্বশেষ খবর
-
ফের ৩ মাস ‘জেলের ঘানি’ টানতে হবে রাজপাল যাদবকে, ৯ কোটির চেক বাউন্স মামলার অভিশাপ!
-
শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবার হুগলিতে খুলছে চারটি জুটমিল, স্বস্তি কয়েক হাজার কর্মীর
-
সিসিটিভি অকেজো করে প্রণামীর টাকা গায়েব, গুয়াহাটি মন্দিরে চুরির তদন্তে পুলিশ
-
২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যাহত! এবার আদালতে ‘কালীঘাট তৃণমূল’
-
ধারালো দাঁত, সূচাল কান, ৭০ বছর পর বাংলায় দেখা মিলল বিরল ‘ভ্যাম্পায়ার’ হরিণের!