Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে

গণতন্ত্রের উৎসবের দুই মর্মান্তিক ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৮, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৮, ১১:২১

options
link
জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে zoom

শান্তনু কর ও পঙ্কজ বিশ্বাস: গণতন্ত্রের উৎসব নির্বাচন। আর সে উৎসবেই দুই বিপরীত ছবির সাক্ষী থাকল রাজ্য। একদিকে আগুন, অন্যদিকে জল। দুই ক্ষেত্রেই নষ্ট হল ব্যালট। ব্যাহত ভোটপ্রক্রিয়া।

[  পঞ্চায়েত ভোট ২০১৮ LIVE: দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি, মন্ত্রীর চড় ঘিরে শোরগোল ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জলপাইগুড়ির শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ব্যালটে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ ভোটপ্রক্রিয়া বানচাল করতেই ব্যালট বাক্স লুট করে নিয়ে যাওয়া হয়। পরে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যে ছবি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে ব্যালট। পরিস্থিতি এমনই যে ওই কেন্দ্রে আপাতত আর ভোট করা যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া বন্ধেরই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


এদিকে জলপাইগুড়িতে যখন আগুন তখন শান্তচিত্তে ব্যালট ভিজিয়ে দেওয়া হল রাজারহাটে। সেখানেও সকাল থেকে বুথ দখলের অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুরে ১৯২ নম্বর বুথে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার জেরে ভোট প্রদান প্রায় বন্ধ ছিল। ভোট দেওয়া যাচ্ছিল না। অভিযোগ, এরপরই সাধারণ মানুষ এসে ভোট বন্ধ করে দেয়। জল ঢেলে দেওয়া হয় ব্যালটের মধ্যে। দু’পক্ষের মধ্যে মারামারির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

 কোচবিহারে বিজেপি এজেন্টকে চড় মারার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের ]

বেলা বাড়তেই ভোট নিয়ে জেলায় জেলায় অশান্তির বিক্ষিপ্ত ছবি উঠে আসছে। কোথাও বুথ দখল তো কোথাও ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগে সরগরম। এরই মধ্যে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এক বিজেপি এজেন্টকে চড় মারা অভিযোগ ওঠে। যদিও মন্ত্রী তা অস্বীকার করেছেন। তাঁর পালটা অভিযোগ, ওই কেন্দ্রে ব্যালট বাক্স লুট করে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছিল। মহম্মদবাজার কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৮ নম্বর বুথ লুট করারও অভিযোগ উঠেছে। ৭১৮ জন ভোটারের মধ্যে ২০০ ভোট পড়েছিল। বেলা ১০ টা নাগাদ ১০ /১২ জনের একটি মহিলা দল ঢুকে ব্যালট বাক্স লুট করে বলে অভিযোগ। মহিলা পুলিশ না থাকায় কেউ বাধা দিতে পারেনি। তৃণমূলের অভিযোগ বিজেপির মহিলারা এই লুট করেছে। পুলিশ দুই মহিলাকে আটক করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.