Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

ভোলবদল, দল ছেড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী

ভয় দেখিয়ে প্রার্থীদের দল ছাড়া করেছে তৃণমূল, অভিযোগ বিজেপি নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৮, ১১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৮, ১১:০৪

options
link
ভোলবদল, দল ছেড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী zoom

সৌরভ মাজি, বর্ধমান: শেষ পর্যন্ত ‘বোধোদয়’। উন্নয়নে শামিল হতে দলত্যাগ করে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী।এমনকী, লিফলেট বিলি করে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থীঁদেরই ভোট দেওয়ার আর্জি জানালেন। ভোটগ্রহণের কয়েকদিন আগে বিজেপি প্রার্থীদের এমন ভোলবদল। এর জেরে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের কালনা-এক ব্লকের নান্দাই এলাকায়। বুধবার নান্দাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটারদের কাছে গিয়ে বিজেপি ছাড়ার কথা জানালেন ওই তিনজন। মিছিলেও পা মেলালেন তাঁরা। প্রকাশ্যে সাদা কাগজে নিজের হাতে লিফলেট লিখলেন, বিলিও করলেন। তাতে লিখেছেন, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, দাঙ্গা ও অশান্তি ছড়ানোর চক্রান্তের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় শামিল হতে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস যোগ দিলাম।….আপনারা তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন’। লেখার নিচে সইও করেছেন বিজেপি প্রার্থীরা।

[কালনায় রাজনৈতিক সৌজন্য, একই দেওয়ালে ঘাসফুল ও কাস্তে-হাতুড়ি]

নান্দাই গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী হয়েছিলেন অনিতা বিশ্বাস ও বাবলু বিশ্বাস। নান্দাই এলাকা থেকে কালনা-এক পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন ঝুমা হালদার। তিনজনই প্রকাশ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন এদিন। তৃণমূলের পতাকা নিয়ে প্রার্থীদের হয়ে প্রচারও শুরু করে দেন এদিন থেকে। এই প্রসঙ্গে বিজেপির দাবি, ভয় দেখিয়ে খুনের হুমকি দিয়ে জোর করে তাঁদের তৃণমূলে যেতে বাধ্য করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপি ভুল বুঝিয়ে ওই তিনজনকে প্রার্থী করেছিল। এখন তাঁরা ভুল বুঝতে পেরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

tmc-tmc

তৃণমূলে যোগ দিয়ে ঝুমা হালদার জানান, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। এখন আর প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ নেই। তাই লিফলেট বিলির মধ্যে দিয়েই তৃণমূল প্রার্থী শিখা রায়ের হয়ে প্রচারে নেমেছেন। ভোটারদের তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রাজকুমার পাণ্ডে বলেন, “ওই তিন বিজেপি প্রার্থী আমাদের জানিয়েছেন, তাঁদের ভুল বুঝিয়ে প্রার্থী করা হয়েছিল। তাঁরা মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতে চান। তাই এদিন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন।” এদিন নান্দাই পঞ্চায়েতের আশ্রমপাড়া, খাঁপুর-সহ বিভিন্ন এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি প্রচার সারেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই তিন বিজেপি প্রার্থী। বিজেপির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ধনঞ্জয় হালদার বলেন, “অনেক কষ্ট, অত্যাচার সহ্য করে প্রার্থী দিতে হয়েছে।

আর কয়েকদিনের মধ্যে কী ঘটল যে তৃণমূলের হয়ে প্রচারে নামতে হল, তা সবাই বুঝতে পারছেন। কয়েকদিন  ধরেই হামলা হচ্ছিল ওই এলাকায়।আমাদের কর্মীর দোকান ভেঙে দিয়ে তাঁকে পুলিশ  দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। প্রার্থীদের হুমকি দিয়ে এই কাজ করিয়েছে তৃণমূল।”

ছবি: মুকুলেসুর রহমান

[বউদি তৃণমূলে আর ননদ বিজেপির প্রার্থী, পারিবারিক দ্বৈরথে দাদা-বোন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.