Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

বিডিওকে মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, কুশমণ্ডিতে উত্তেজনা

গ্রেপ্তার অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১৪:৩১

options
link
বিডিওকে মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, কুশমণ্ডিতে উত্তেজনা zoom

রাজা দাস, বালুরঘাট: ইডি ভোট চলাকালীন কুশমণ্ডির বিডিও-র উপর সিভিকের হামলা। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কুশমণ্ডি বিডিও অফিস এলাকায় এই ঘটনা ঘটে। এদিন ইডি ভোট গ্রহণের দ্বিতীয় দিন ছিল। জেলার ৮ টি ব্লকের মধ্যে কুশমণ্ডি বিডিও অফিসেও পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছিল। সকাল ১১টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ৩টে নাগাদ প্রচুর সংখ্যক ভোটকর্মী সেখানে হাজির হলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কুশমন্ডির বিডিও অমূল্য সরকার নিজে সেখানে ছুটে আসেন। সে সময় ওই এলাকায় থাকা এক সিভিক ভলান্টিয়ারকে বিডিও নির্দেশ দেন পরিস্থিতি সামলাতে। কিন্তু সে আচমকাই চড়াও হয় বিডিও-র উপর। তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ব্লকের ভোটের দায়িত্বে থাকা কর্মীরা। তারা হাতেনাতে ধরে ফেলেন ওই সিভিক ভলান্টিয়ারকে। পরে তাঁকে কুশমণ্ডি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

[মিটছে বৈষম্য, দেশের সর্বত্র দুঃস্থ নির্যাতিতাদের জন্য অভিন্ন ক্ষতিপূরণ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কুশমণ্ডি থানার পুলিশ সূত্রে খবর, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম অজয় সরকার। বাড়ি কুশমণ্ডি থানার দেউল এলাকায়। বিডিও অমূল্য সরকার জানান, এদিন দুপুরে ভোট চলাকালীন ওই সিভিক আচমকাই তার উপর চড়াও হয়। সেখানে থাকা লোকজন তাকে ধরে ফেলে। গোটা ঘটনা জেলা শাসককে জানানো হয়েছে। পাশাপাশি ওই সিভিক ভলান্টিয়ারের নামে কুশমণ্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, ভোট চলাকালীন কুশমণ্ডির বিডিও-র উপর এক সিভিক ভলান্টিয়ারের হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

[জিন্না তো মহাপুরুষ, ১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য বিজেপি সাংসদের]

ছবি: রতন দে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.