রাজ দাস,বালুরঘাট: কংগ্রেসের নির্বাচনী সভায় হামলার অভিযোগ। হামলার ঘটনায় আহত হলেন দলের প্রার্থী। আক্রান্ত প্রার্থীর নাম চন্দ্রকান্ত সরকার। গোটা ঘটনায় অভিযোগের তির শাসক তৃণমূলের বিরুদ্ধে। এই হামলার জেরে কংগ্রেস প্রার্থী-সহ আটজন আহত হয়েছেন। ওই প্রার্থীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। রবিবার রাতে হামলার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কুমারগঞ্জ ব্লকের দিওর এলাকায়। হামলার প্রতিবাদে সোমবার স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর ব্লকে ব্লকে অবরোধ শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস।

[‘জল দাও, ভোট নাও’, প্রতিবাদে সরব হেমতাবাদের গ্রামবাসীরা]
জানা গিয়েছে, রবিবার দিনভর চলেছে কুমারগঞ্জ ব্লকের কংগ্রেস প্রার্থীর প্রচার। দলীয় প্রার্থীর প্রচারে শামিল হয়েছিলেন জেলার কংগ্রেস নেতৃত্বরা। ছ’নম্বর জেলা পরিষদ প্রার্থী বিপ্লব মণ্ডলের সমর্থনে এদিন বিকেল সাফানগরে প্রচার চলে। এরপর রাতে আরও একটি প্রচার শুরু হয় স্থানীয় দিওর গ্রাম সংসদে। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী বিপ্লব মণ্ডল, দিওর সংসদের প্রার্থী মমতা সরকার, ভোওর গ্রাম পঞ্চায়েত প্রার্থী চন্দ্রকান্তা সরকার, জেলা সভাপতি নীলাঞ্জন রায়-সহ অনান্যরা। সেখানে জেলা সভাপতি নীলাঞ্জন রায়ের বক্তব্য চলাকালীন আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই প্রার্থী-সহ আট কংগ্রেস কর্মী আহত হন। দলীয় সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভোওর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী চন্দ্রকান্তবাবুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কুমারগঞ্জের বরাহার স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী বিপ্লব মণ্ডল অভিযোগ করে বলেন, ‘এলাকার তৃণমূল জেলা পরিষদ প্রার্থী মফিজউদ্দিন মিয়াঁর নেতৃত্বে এই হামলা হয়েছে। আসলে তৃণমূলের পায়ের তলা মাটি নেই। তাই আতঙ্কিত হয়ে কর্মী সমর্থকদের দিয়ে হামলার ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলনে নামা হবে।’
ছবি: রতন দে
[‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে জঙ্গলমহলে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে খুন]
সর্বশেষ খবর
-
টিসিএস ধর্মান্তকরণ মামলায় অন্তঃসত্ত্বা নিদা খানের জামিন, শ্রীকৃষ্ণের জন্মপ্রসঙ্গ টানল আদালত
-
‘আইএএস পরে হবেন, আগে আদর্শ মা হওয়া শিখুন’, ছাত্রীদের পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?