Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

কালনায় রাজনৈতিক সৌজন্য, একই দেওয়ালে ঘাসফুল ও কাস্তে-হাতুড়ি

যদিও ওয়ান-ডে সন্ত্রাসে তৃণমূলের জয় দেখছে সিপিএম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৮, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৮, ২০:৩৯

options
link
কালনায় রাজনৈতিক সৌজন্য, একই দেওয়ালে ঘাসফুল ও কাস্তে-হাতুড়ি zoom

সৌরভ মাজি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ব্যতিক্রমী কালনা-দুই ব্লক। একমাত্র এই ব্লকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনও জয় নেই। এবার সেখানে দেওয়াল দখলেও বৈরিতা ভুলে সহাবস্থান দেখা গেল রাজনৈতিক দলগুলির। একই দেওয়ালে ঘাসফুলের সঙ্গে সঙ্গে সিপিএমের কাস্তে-হাতুরি-তারা ফুটে উঠেছে তুলির টানে। যা দেখে অনেকেই বিভ্রান্ত। কেউ কেউ ভাবছেন জোট হয়ে গেল না কি! যদিও ভ্রম ভাঙে দেওয়াল লিখনেই। একই দেওয়ালে তৃণমূল লিখন, ‘সূর্য, চাঁদ, পৃথিবী থাকবে যত দিন, দিদি বাংলায় থাকবেন ততদিন।’  তারপরই জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আর্জি। দেওয়ালের পাশের অংশ জুড় কেন্দ্রীয় সরকারে নোট বাতিল ও জিএসটি চালুর প্রতিবাদে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দেওয়াল লিখনের মাঝের অংশে সিপিএমের দেওয়াল লিখন। সকল গরীবের ঘরের দাবিতে কাস্তে-হাতুরি-তারা প্রতীকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছে সিপিএম। এই ব্লকের বিভিন্ন এলাকাতেই দেওয়াল লিখনে রাজনৈতিক দলগুলির সহাবস্থানের চিত্র দেখা গিয়েছে।

[বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদেরও ভোটারের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ মন্ত্রীর]

বিভিন্ন জায়গায়, দেওয়াল লিখনকে কেন্দ্র করে গোলমাল, মারধর। এক রাজনৈতিক দলের দেওয়াল লিখন মুছে দিয়ে জায়গা নিয়েছে অন্য দলের দেওয়াল লিখন। কিন্তু ব্যতিক্রমী ব্লক এটি। এখানেই একমাত্র বিরোধী দলগুলিকে মনোনয়ন দেওয়ার মতো দেওয়াল লিখনেও বাধার মুখে পড়তে হয়নি। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এই এলাকা থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাফ জানিযেছেন, কার প্রার্থী থাকল বা না থাকল, কে দেওয়াল লিখন করতে পারল বা না পারল, সেটা কোনও বিষয় নয়। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দেবেন। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এখানকার মানুষ রায় দেবেন না। আর বামেদের ৩৪ বছরের অপশাসনের অভিজ্ঞতা সকলের মনে রয়েছে। তাই প্রার্থী দিলেও বা দেওয়াল লিখন করেও বিরোধীদের জমানত জব্দ হবে। দাবি করেছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই দেওয়ালে তৃণমূলের সঙ্গে তাদের দেওয়াল লিখন। এই প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতৃত্বর দাবি, তারাই আগে দেওয়াল লিখন করেছে। পরে ওই দেওয়াল দখল করে তৃণমূল। তবে সৌজন্য দেখিয়ে তাদের লেখার পুরোটা মুছে দেয়নি। সিপিএমের জেলা সম্পাদক কিছুদিন আগেই স্বীকার করেছেন, জেলা অন্য এলাকার তুলনায় কালনা-দুই ব্লকে তাঁরা নির্বিঘ্নে প্রার্থী দিতে পেরেছেন। তবে তাঁর আশঙ্কা, ভোটের দিন ওয়ান-ডে সন্ত্রাস করে বিরোধীদের হটিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল।

[মা ও ভাই কংগ্রেস প্রার্থী, দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল নেতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.