টিটুন মল্লিক, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগেই বাঁকুড়াতে শাসকদলের জয়জয়কার। আগেই বীরভূম ও মুর্শিদাবাদে শাসকদল জয়ী হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন বাঁকুড়া। একবার দেখে নেওয়া যাক শাসকদলের জয়ের খতিয়ান। বাঁকুড়ার ৪৬টি জেলা পরিষদের মধ্যে ৩১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৩টিতেও জয় ছিনিয়ে নিয়েছে। জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৯০টি। আসন সংখ্যা ২,৫০৫। এই সংখ্যার অধিকাংশ আসনই এখন শাসকদলের দখলে। এরমধ্যে উল্লেখযোগ্য হল বিষ্ণুপুরের ত্রিস্তরীয় পঞ্চায়েত। যার পুরোটাই এখন ঘাসফুল শিবিরের। একইভাবে গ্রাম পঞ্চায়েতেও তৃণমূল ঝড়। জেলার সিংহভাগ ব্লকেই নিরঙ্কুশ জয় তৃণমূলের। তালিকায় ইন্দাস ব্লকে ১২৯টি আসনে জয়। একইভাবে বিষ্ণুপুর ব্লকের ১১৩টি গ্রাম পঞ্চায়েত আজ তৃণমূলের দখলে। জয়পুর ব্লকের ১১৬টির সবকটিতেই জয়ী তৃণমূল। কোতুলপুরের ১৪৪, পাত্রসায়রের ১৩৪টি। সোনামুখীর ১২০টি গ্রাম পঞ্চায়েত। এদিকে নিরঙ্কুশ জয় পাওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে চলছে শাসকদলের বিজয় মিছিল। সবুজ আবির ও মিষ্টিমুখের সঙ্গে বর্তমান আনন্দ উল্লাসও।
[তৃণমূল প্রার্থীর মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি, বাড়ি লক্ষ্য করে চলল গুলি]
সূত্রের খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কোনও লড়াই হচ্ছে না। তবে সবকটি রাজনৈতিক দলের পাখির চোখ এখন খাতড়া মহকুমার ত্রিস্তরীয় পঞ্চায়েত। এখানেই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিত ও গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এখানে রায়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩১টি। সবকটিতে প্রার্থী দিয়েছে শাসকদল। অন্যদিকে ১৩১টির মধ্যে বিজেপি ৮৯টিতে, সিপিএমের ৫৭টিতে ও নির্দল ৯৫টিতে প্রার্থী দিতে পেরেছে। এই রায়পুর ব্লকে ১৩১ আসনে সর্বদল মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৩৭২। অন্যদিকে সাড়েঙ্গা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৮০টি। প্রার্থীর সংখ্যা ২৬০। ইন্দপুরের মোট আসন সংখ্যা ১১২। প্রার্থী সংখ্যা ৩২৩। খাতড়া ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ৮৬। মোট প্রার্থী ২৭৫। সিমলাপাল ব্লকে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১০৫ ও প্রার্থী ৩০৮ জন। তালড্যাংরার ক্ষেত্রে আসন সংখ্যা ১০৯। এখানে প্রার্থীও ১০৯জন। হীড়বাঁধের মোট গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৫৯। প্রার্থী ২০১। রানিবাঁধ হল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা। এখানে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৯০। প্রার্থীর সংখ্যা ২১২।
[রোজ বিকেলে ডিজিটাল দরবার, গ্রামের গল্প ফেসবুক লাইভে শোনাবেন সাংসদরা]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার