সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন হোক হাই কোর্টের তত্ত্বাবধানে। তাতে নির্বাচন স্বচ্ছ হবে। কমিশনও নিজের কাজ করার সাহস পাবে। রবিবার এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
[ নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ ]
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাম-বাম জোট হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। কিন্তু এদিন যেন সে অভিযোগ খণ্ডন করেই বামেদের উদ্দেশ্যেও আক্রমণ শানালেন রাহুল। বললেন, পঞ্চায়েত আইনে এখন যে ফাঁকফোকর রয়ে আছে তা বামেদের জন্যই। নিজেদের স্বার্থেই এসব করে গিয়েছে তারা। তখনও রক্তাক্ত নির্বাচন হত। আর সেই পথ ধরে তৃণমূল চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে। আইনি ফাঁকের ফয়দা লুটছে, অভিযোগ রাহুলের। তোপ দেগে তিনি বলেন, “রক্তস্নাত নির্বাচনের পথ দেখিয়েছিল সিপিএম। আরও চরম রূপে গুন্ডামির ইতিহাস তৈরি করছে তৃণমূল।”
[ সীমান্তবর্তী পুরুলিয়ায় মাওবাদী শিবির গুঁড়িয়ে দিল যৌথবাহিনী, উদ্ধার অস্ত্রশস্ত্র ]
এক দফায় নির্বাচন করানো নিয়েও তোপ দাগেন তিনি। বলেন, “তিন দিনের নির্বাচন ঘোষণা করা হয়েছিল। আচমকাই বাধা হয়ে দাঁড়াল রমজান মাস।” তাঁর প্রশ্ন, কই কোনও মুসমান তো আপত্তি করছেন না? তাহলে মমতার আপত্তি কোথায়? কটাক্ষ করে তিনি বলেন, “খোদ মুসলমানদের আপত্তি নেই, আর উনি সবথেকে বড় মুসমান সেজেছেন, ওঁর যত আপত্তি!” অতীতের উদাহরণ টেনে রাহুল জানান, গত পঞ্চায়েতের জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল। কোর্ট বলেছিল, নির্বাচনের ক্ষেত্রে কোনও রমজান মাস নেই। তাহলে এবার কেন রমজানের দোহাই দিয়ে এক দফায় ভোট করানো হচ্ছে, সে প্রশ্নই তুলেছেন তিনি।
তাই তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা হাই কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক। আদালত কী রায় দেবে তা তিনি জানেন না। তবে তাঁর বক্তব্য, এতে কমিশনও নিজের কাজ করতে সাহস পাবে। প্রতি ক্ষেত্রে নির্বাচনও স্বচ্ছ হবে।
[ রাজ্যে পঞ্চায়েত হিংসার বলি আরও ১, মালদহে খুন তৃণমূলকর্মী ]
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে