Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

রাজ্য-কমিশন মতানৈক্য, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল না মঙ্গলবারও

সব রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৮:০৫

options
link
রাজ্য-কমিশন মতানৈক্য, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল না মঙ্গলবারও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতার অবসান হয়েছে। তবু মঙ্গলবারও শেষমেশ পঞ্চায়েত ভোটের নয়া নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের সঙ্গে আজ দীর্ঘ বৈঠক হয় কমিশনের। তবে মতানৈক্যের কারণে ভোটের দিন ঘোষণা আজ স্থগিত হয়ে যায়।

[  দিলদার তুমি কার? তৃণমূল-বিজেপি চাপানউতোর অব্যাহত সিউড়িতে ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আদালতের নির্দেশে মনোনয়নের একটা দিন বাড়ানো হয়েছিল সোমবার। ওইদিনই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের কথা ছিল কমিশনের। রাজ্যের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল। তবে মনোনয়ন ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। ফলে সমস্ত নির্ধারিত বৈঠক সেদিন বাতিল করা হয়। জেলা থেকে যে রিপোর্ট আসছিল সেদিকেই নজর ছিল কমিশনের। এদিকে মঙ্গলবার সকালে পঞ্চায়েত নিয়ে আইনি জটিলতারও অবসান ঘটে। কংগ্রেস ও বিজেপির মামলা খারিজ করে দেয় আদালত। ভাঙড় নিয়ে যে সমস্যা চলছিল সেক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপে মনোনয়ন নেওয়া হয়। ফলে নির্বাচনের দিন ঘোষণায় আর কোনও বাধা ছিল না। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ওএসডি সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার। রাজ্যের দাবি ছিল, ১৪ ও ১৬ মে ভোট হোক। অন্যদিকে কমিশনের দাবি ছিল ভোট হোক ১৫ ও ১৭ মে। দু’দফায় ভোট করতে নারাজ কমিশন। সামনেই রমজান মাস। সেদিকেও নজর ছিল দু-পক্ষেরই। এই জটিলতার কারণে বৈঠক একরকম নিষ্ফলাভাবে শেষ হয়। পুরো বিষয়টি নবান্নে মুখ্যসচিবকে জানান সৌরভবাবু। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়। তবে সমাধানসূত্র অধরা থেকে যায়। সূত্রের খবর, নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চায় কমিশন। ফলে মঙ্গলবারও পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হল না। এদিকে আদালতের নির্দেশ, পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে হবে। কোথায় কত বাহিনী মোতায়েন তাও জানাতে হবে। কোথাও থেকে কোনও অভিযোগ এলে তা শুনতে হবে কমিশনকে। কমিশন মাথায় রাখছে এই নির্দেশাবলীও। সব মিলিয়ে বুধবারই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা জোরদার হচ্ছে।

[  দুর্গাপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, দেখুন ভিডিও ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.