অরূপ বসাক, মালবাজার: সোমবার সকালে ভোটের দিনে উত্তপ্ত হল মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল প্রার্থী ও সমর্থকদের মেরে তাড়াল নির্দল প্রার্থী, এমনটাই অভিযোগ। আহত দুই ব্যক্তি বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়াও।
[ ১০০ পেরিয়েও খামতি নেই উৎসাহে, নাতবউয়ের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা ]
জানা গিয়েছে, এদিন সকালে নিয়মমতো ভোট গ্রহণ শুরু হয় মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ২০/১৪৯ বুথে। এই বুথে মাত্র দুই জন প্রার্থী রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রায় নিয়মমতো ভোটের লাইনেই ছিলেন। সকাল ৯.৩০টা নাগাদ নির্দল প্রার্থী কলে রায় ও তাঁর স্বামী সমারু রায় লোকজন নিয়ে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল কর্মী আনারুদ্দিন মহম্মদ। প্রতিবাদ করলেই নির্দলের সমর্থকরা আনারুদ্দিনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত হয়ে ওই ব্যক্তি এখন মাল হাসপাতালে ভরতি। এই ঘটনায় থেলো উড়াও (৫৫) নামে এক মহিলাও আহত হন।
[ ভোটের আঁচে তপ্ত বাংলায় কোথায় কোথায় পড়ল মৃত্যুর ছায়া? ]
স্থানীয় বাসিন্দা এতোয়া উড়াও জানান, এখানে তৃণমূল কংগ্রেসের রাজা ও বাদশা গোষ্ঠী নামে দুই বিবাদমান গোষ্ঠী রয়েছে। এখানকার তৃণমূল প্রার্থী ওই রাজা গোষ্ঠীর সন্ধ্যা রায়। তাঁকে হারাতে বাদশা গোষ্ঠী কলে রায়কে নির্দল হিসাবে দাঁড় করান। কলে রায় এই ঘটনা ঘটায় বলেই অভিযোগ। এই ঘটনায় ভোট প্রক্রিয়া সাময়িক বন্ধ হয়ে যায়। তৃণমূল অঞ্চল কংগ্রেস সভাপতি রাজা শর্মা বলেন, তৃণমূল প্রার্থীকে হারাতে বাদশা আহমেদের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। অপর দিকে তৃণমূল কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের নেতা বাদশা আহমেদ জানান, নির্দলরা কার লোক জানি না।
সর্বশেষ খবর
-
৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষাতেই পেনাল্টি মিস এমবাপের! তিতিবিরক্ত দেশঁ, ফুঁসে উঠলেন হালান্ডও
-
সারাদিন ফোনে মুখ গুঁজে বাড়ছে ডার্ক সার্কেল? দু’সপ্তাহেই ‘ভ্যানিশ’ হবে পাঁচ ঘরোয়া উপায়ে
-
সোমেই লাগু গুন্ডাদমন, ‘সামশেরগঞ্জ, ধুলিয়ান আর হবে না’, বহরমপুরে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
-
নকল ডিগ্রি, জাল শংসাপত্র! শিক্ষায় ‘কঙ্কালসার’ বিহারে চাকরি যাচ্ছে ৩ হাজার শিক্ষকের
-
মায়েরা সব পারে… ফুসফুসের রোগে শয্যাশায়ী ছেলে, হাতে নোট লিখে জেইই পরীক্ষা পাশ করালেন মা!