Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন

অভিযোগের তির বিজেপির দিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১৫:২৪

options
link
তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন zoom

রাজা দাসবালুরঘাট: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর। ভাঙচুরের অভিযোগ বিরোধী দল বিজেপির দিকে। শুধু কার্যালয়ই নয়, মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন, দলীয় পতাকা ও আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। কার্যালয়ের বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদার পাড়া এলাকায়।

[চারদিক থইথই, নেই পানীয় জল! মালদহে ফুঁসছে গঙ্গাপাড়ের গ্রাম]

জানা গিয়েছে, কার্যালয়টি মূলত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরাঙ্গ হালদারের তত্ত্বাবধানে চলে। তিনি খিদিরপুর হালদারপাড়া সংসদ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। শুক্রবার রাত বারোটা পর্যন্ত ওই অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন আলাপ আলোচনাও চলেছে।নেতৃত্বদের মধ্যে ছিলেন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা তৃণমূল নেতা লগিন দাস-সহ অন্যান্যরা। কিন্তু শনিবার  সকাল হতেই স্থানীয়রা দেখতে পান অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে পড়ে আছে। চারিদিক ভাঙাচোরা। বেশকিছু ফ্ল্যাগ খুলে ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পরে উত্তেজনা। ঘটনাস্থলে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খবরপেয়ে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশও। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভাটপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল চৌধুরি। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

TMC-TMC

এই প্রসঙ্গে ভাটপাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নেপাল চৌধুরি জানান, অনেক রাত পর্যন্ত তারা নির্বাচনী কার্যালয়ে ছিলেন। ভোট নিয়ে কথা হচ্ছিল। সকালে দেখেন দলীয় কার্যালয়ে সব ছেঁড়া ও লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ঘটনায় বিজেপিরা যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন। অশান্তি ছড়াতেই তারা এমন কাজ করছে। তবে বিবাদ নয়, আইনিভাবে এর জবাব দেবেন তাঁরা। যদিও দলীয় কার্যালয়ে বাঙচুরের অভিযোগ ফুৎকারে উড়িয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার। তাঁর পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই হামলা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

[ভোটযুদ্ধে মুখোমুখি বাবা-ছেলে, উন্নয়নেই ভরসা দু’পক্ষের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.