সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: হাওড়ায় এবার দুই বিধায়ক-পত্নীর হাতে যাচ্ছে দুটি পঞ্চায়েত সমিতির দায়িত্ব। একটি উদয়নারায়ণপুর ও অন্যটি বাগনান-দুই পঞ্চায়েত সমিতি। এবার উদয়নারায়ণপুর ও বাগনান-দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পদ দুটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। তাই দুই বিধায়কের স্ত্রীদের উপর সভাপতিত্বের দায়িত্ব বর্তেছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই দুটি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
উদয়নারায়ণপুরের ৩৩ টি আসনের মধ্যে ২০ টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পাশাপাশি বাগনান-দুই পঞ্চায়েত সমিতির ২১ টি আসনের মধ্যে তাঁরা ১৪টিতে জয়লাভ করেছেন। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার স্ত্রী সুলেখা পাঁজা ও বাগনানের বিধায়ক অরুনাভ সেনের স্ত্রী মৌসুমী সেন উভয়েই তাঁদের নিজস্ব আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
[বিরোধীদের মশা আখ্যা অনুব্রতর, বুথের বাইরে মশারি টাঙানোর পরামর্শ]
সুলেখা পাঁজা আমতার রামসদয় কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। দাপুটে নেত্রী হিসাবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। গতবারের পঞ্চায়েত নির্বাচনে সুলেখাদেবী হাওড়া জেলা পরিষদ আসন থেকে জয়ী হন। অপরদিকে মৌসুমীরও হাতেখড়ি কলেজ রাজনীতি থেকেই। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন-এ মাস্টার ডিগ্রি করা মৌসুমীর পুরোদস্তুর রাজনীতিতে আসা অবশ্য এই প্রথম। মৌসুমী রাজনীতিতে নতুন মুখ হিসাবে আত্মপ্রকাশ করলেও কলেজ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে বিধায়ক-পত্নী হওয়ার সুবাদে রাজনীতির পাঠ সম্পর্কে বেশ অবহিত তিনি। এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। সমিতির সভাপতির দায়িত্ব সামলানোর জন্য অবশ্য তাঁকে সহযোগিতা করবেন সমিতির বিদায়ী সভাপতি জিয়াউর রহমান এবং শ্রীকান্ত সরকার।
উল্লেখ্য, শ্রীকান্তবাবু ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলে এসেছেন। এবার ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত প্রধানের পদটিও মহিলা সংরক্ষণের আওতায় চলে এসেছে। দল তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শ্রীকান্ত সরকার। এই দু’টি পঞ্চায়েত সমিতির পাশাপাশি আমতা-দুই পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও দেখা যেতে পারে তৃণমূলের আরও এক প্রথম সারির নেতাকে। তিনি হলেন তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি সুকান্ত পাল। তিনি এবার এই পঞ্চায়েত সমিতির ৩৫ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সমিতির ৩৯টি আসনের মধ্যে ১৩টি আসন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে। সমিতিটি তৃণমূলের দখলে এলে সুকান্তবাবুকেই দল সভাপতি করতে চলেছে বলে খবর।
[ভোটের কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ বাস, জখম ৩২]
সর্বশেষ খবর
-
মরক্কোর হারে চোখে জল নোরার, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?
-
‘ভারত যেদিন খেলবে, রাত জাগব’, বিশ্বকাপে এবার ‘ছোট’ দলকে চ্যাম্পিয়ন দেখতে চান তথাগত
-
জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ‘ডিমথেরাপি’, কাদা-গোবর মাখাল জনতা!
-
আসানসোলে ‘সরাসরি দিদিভাই’, পুরমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই জি টি রোডে বুলডোজার অ্যাকশন!
-
ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর