সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra) ‘বহিরাগত’। এই অভিযোগ তুলে সোমবারই শাসকদলের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ক্ষুব্ধ নান্টু পাল। মঙ্গলবার তিনি ছাড়লেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (SJDA) ভাইস চেয়ারম্যান পদও। নির্বাচনী লড়াইয়ে তিনি নামবেন নির্দল প্রার্থী হিসেবে।
শিলিগুড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মিছিলের কয়েক ঘণ্টার মধ্যেই দলের অন্দরের ফাটল আরও স্পষ্ট হয়ে যায়। নান্টুবাবুর দাবি, তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে শহরের মানুষ চাননি। বরং সকলে তাঁকেই তৃণমূল প্রার্থী হিসেবে চেয়েছিলেন। কিন্তু তেমনটা হয়নি। আর তার জেরেই দলত্যাগের সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, বিজেপি সমর্থিত নির্দল হিসেবে ভোটে লড়বেন তিনি। বেশ কয়েকটি খেলাধুলো ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত নান্টু পাল। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেও সেই সমস্ত সংগঠনের সদস্যদের পাশে পাবেন বলেই দাবি তাঁর।
[আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু সিবিআইয়ের]
নান্টুবাবু এর আগে শিলিগুড়ি বিধানসভা ভোটে হেরেছিলেন। তখন তিনি অবশ্য ছিলেন কংগ্রেসে। তবে কাউন্সিলর হিসেবে তাঁর সাফল্য ঈর্ষণীয়। ১৯৯৮ সাল থেকে পরপর ভোটে তিনি জিতেছেন। প্রার্থী তালিকা ঘোষণার আগে নান্টুবাবুর মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই শিলিগুড়ির আসন থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। যদিও তাঁর পাশাপাশি নাম উঠে এসেছিল তৃণমূলের দার্জিলিং সভার সভাপতি রঞ্জন সরকারেরও। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবেই ওমপ্রকাশ মিশ্রর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর তারপরই প্রকাশ্যে চলে আসে দলীয় কোন্দল।
এর আগে এই শহরে এভাবে কোনও তৃণমূল নেতা দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেননি। এলাকার পরিচিত নেতা নান্টু পালের দলত্যাগে শিলিগুড়িতেও এবার শাসকদলের ফাটল চওড়া হল। শীঘ্রই এলাকায় তিনি প্রচারও শুরু করবেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: বিয়ের দিন কনেকে ফেলে প্রেমিকার সঙ্গে চম্পট যুবকের, নাটকীয় পরিণতি পাত্রীর]
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির