ক্ষীরোদ ভট্টাচার্য: এবার জাতীয় স্তরে প্রশংসা পেল রাজ্যের দুই সরকারি হাসপাতাল। পুরস্কার পেল উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের লেবার রুম। প্রসূতি বিভাগের গুণমানের ভিত্তিতে ‘লক্ষ্য’ প্রকল্পে মিলল এই স্বীকৃতি।
‘লক্ষ্য’ প্রকল্পে গোটা দেশের হাসপাতালের প্রসূতি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। প্রসূতিদের চিকিৎসায় কেমন পদক্ষেপ নেওয়া হয়, প্রসূতি বিভাগ আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, স্বাভাবিক পদ্ধতিতে প্রসব কতজনের হয়, সি সেকশনের সংখ্যাই বা কত, এমনই নানা প্রশ্ন খতিয়ে দেখে হাসপাতালের প্রসূতি বিভাগে গুণমান বিচার করা হয়। আর সেই বিচারে প্রায় সকলকে পিছনে ফেলে বসিরহাট জেলা এবং বারুইপুর মহকুমা হাসপাতাল প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।
[আরও পড়ুন: দোলযাত্রা নয়, ‘অনুদা’কে দিল্লি যাত্রার শুভেচ্ছা! অনুব্রতকে কটাক্ষ করে ফের ছড়া রুদ্রনীলের]
এই প্রথমবার নয়। এর আগেও রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে কেন্দ্রের স্বীকৃতি। ‘দুয়ারে সরকার’, ‘লক্ষীর ভাণ্ডার’ প্রকল্প পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড। শিক্ষা এবং শিল্পক্ষেত্রেও মিলেছে পুরস্কার। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগের জন্য মিলেছে স্বীকৃতি।
[আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে আহত দেব, ব্যান্ডেজ বাঁধা চোখে পোস্ট করলেন ছবি]
সর্বশেষ খবর
-
জেলা থেকে কলকাতা, রাজ্যজুড়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল নবান্নের
-
৩ দিনের বেশি পুলিশ হেফাজতে, নিয়ম মেনে কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ কালীচরণ
-
ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ! পাকিস্তানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ১৪ শিশু
-
রাম মন্দিরের টাকা নয়ছয়, চম্পতের ভাগ্য নির্ধারণে বৈঠকের দিন এগোল ট্রাস্ট
-
বিধাননগর হাসপাতালের নাম বদল! মা ও শিশুর পরিষেবায় চালু ‘জননী’ পোর্টাল