নিরুফা খাতুন: বেশ কিছুদিন আগেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে ও রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি। কালীপুজোতেও বজায় থাকবে শীতের আমেজ, এমনটাই জানাল হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজোতেও (Kali Puja 2023) বঙ্গজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ভাইফোঁটাতেও অনুভূত হবে শীতের হালকা শিরশিরানি। অর্থাৎ মোটের উপর মনোরম থাকবে পরিবেশ। পরিষ্কার থাকবে আকাশ। কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন থাকবে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বইবে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়।
[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। প্রসঙ্গত, পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। যদিও এই নিম্নচাপের বাংলায় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।
[আরও পড়ুন: সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন]
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল