নিরুফা খাতুন: সকাল থেকে মেঘলা আকাশ। ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। বৃহস্পতিবার কলকাতা-সহ চার জেলা ভিজতে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়েও বৃষ্টির পূর্বাভাস। আপাতত দিনকয়েক হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। নামবে তাপমাত্রা। তবে রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ। সকালে মনোরম পরিবেশ থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশই থাকবে। আগামী দুদিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
[আরও পড়ুন: আড়াই দশক ধরে কলকাতা কাঁপাচ্ছে ‘৪০৭ গ্যাং’! অবশেষে জালে দুই মাথা]
সর্বশেষ খবর
-
বছরের পর বছর ভরাডুবি, লাগাতার দুর্নীতি, বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!
-
শুধু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু নয়, মৃতদেহে মিলেছে পোড়ার চিহ্নও! ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য
-
বেঙ্গালুরুর ছেলে বলেই ‘রাবণ’ যশকে বেশি পছন্দ? ‘রাম’ রণবীর নিয়ে কী বললেন হানি সিং?
-
হাতির তাণ্ডবে ক্ষতি রুখবে লেবুচাষ! কী যুক্তি উদ্যান পালন দপ্তরের?
-
অবসরের পরও ছাড় নেই! ডোপ টেস্টে ব্যর্থ তৃণমূলে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না, বড় শাস্তির সম্ভাবনা