শান্তনু কর, জলপাইগুড়ি: ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পর গ্রন্থন সেনগুপ্ত ৷ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারে এবার গ্রন্থনকে ‘মুখ’ করতে চায় শিলিগুড়ি পুরনিগম৷ জলপাইগুড়িতে একথা জানান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য৷
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম গ্রন্থন সেনগুপ্তকে শুভেচ্ছা জানাতে জলপাইগুড়ি যান শিলিগুড়ির মেয়র। সেখানে গ্রন্থনের প্রশংসা করে তিনি বলেন, “গ্রন্থন রাজ্যে ইতিহাস রচনা করেছেন। কলা বিভাগে রাজ্যে এমন রেজাল্ট আগে কখনও হয়েছে কি না আমার জানা নেই। গ্রন্থন বহুমুখী প্রতিভার অধিকারী। রাজ্যের ছেলেমেয়েরা এখন সবাই ইঞ্জিনিয়ার হতে চায়। ছেলেমেয়েরা শুধু বিজ্ঞানের দিকেই ঝুঁকছে। সেখানে গ্রন্থন ব্যতিক্রমী।” এরপরই গ্রন্থনকে শিলিগুড়ির পুর নিগমের হয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, “ঋদ্ধিমানকে নিয়ে আমরা শিলিগুড়িতে অনেক প্রচার করেছি। আমরা চাইছি গ্রন্থনও শিলিগুড়ি পুরনিগমের হয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারে অংশ নিক।”
[উচ্চমাধ্যমিকে মার্কশিট বিভ্রাট, ৪০-এর মধ্যে ৪১ নম্বর পেয়ে বিপাকে ছাত্রী]
প্লাস্টিক-সহ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে গ্রন্থনকে দিয়ে প্রচার করালে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে জানান শিলিগুড়ির মেয়র। তিনি বলেন, “দূষণমুক্ত শিলিগুড়ি গড়তে আমরা বদ্ধপরিকর। গ্রন্থনকে নিয়ে শিলিগুড়িজুড়ে নানা প্রচার চালানো হবে।” মেয়রের প্রস্তাব শুনে এদিন হেসে গ্রন্থনের মন্তব্য, “সমাজকে সচেতন করতে যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি সানন্দে রাজি।” তার কথায়, “আমার দ্বারা যদি কোনোভাবে সমাজের উপকার হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। অবশ্যই সেই কাজে এগিয়ে আসব।”
[জাতীয় সড়কের পাশে পথনির্দেশে ব্রাত্য বাংলা ভাষা, অসন্তোষ দুর্গাপুরে]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের