নকল করা আটকাতে এবার পরীক্ষাকেন্দ্রে কলম নিয়ে ঢোকা বাতিল করতে চাইছে জয়েণ্ট এনট্রান্স বোর্ড৷ আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে বোর্ড৷ এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর বোর্ডের পক্ষ থেকেই পরীক্ষার্থীদের কলম দেওয়ার ব্যবস্থা করা হবে৷
কেন এই ব্যবস্থা?
বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানান, অনেক সময় পরীক্ষার্থীরা নকল করার জন্য পেনের মধ্যে ‘ব্লু চিপ’ লুকিয়ে নিয়ে যায়৷ এই ব্যবস্থা রুখতেই এই ভাবনা৷ ইতিমধ্যেই এজন্য পরীক্ষাকেন্দ্রে হাতঘড়ির ব্যবহার বন্ধ করা হয়েছে৷ তবে পেন বাতিলের বিষয়টি এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে৷
অন্যদিকে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রায় নির্বিঘ্নেই রাজ্য জয়েণ্ট এনট্রান্স পরীক্ষা শেষ হয়েছে৷ ভুয়া পরীক্ষার্থী রুখতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে বোর্ড৷ এদিন দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি স্কুল থেকে এক ভুয়া পরীক্ষার্থীকে পাকড়াও করা হয়৷ অবিনাশ আনন্দ নামে এক পরীক্ষার্থীর হয়ে সে পরীক্ষা দিচ্ছিল৷ পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে ছিল অবিনাশ৷ ছবি-সহ পরিচয়পত্র দেখার সময় ওই ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে৷ দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, পরীক্ষাকেন্দ্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে নকল ঠেকাতে গত বছর থেকেই ‘হ্যান্ড হেল্ড সিগন্যাল ডিটেক্টর’ বসানো হয়েছে৷ এই ডিটেক্টর-সহ অন্যান্য বেশ কিছু নয়া প্রযুক্তির ব্যবহারে ভুয়া পরীক্ষার্থী চিহ্নিতকরণ আরও সহজ হয়েছে৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার