নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে দারুণ অগ্নিবাণ! বর্ষা আসি আসি করেও আসছে না। আপাতত আসার সম্ভাবনাও নেই। ফলে আগামী কয়েকদিন শুষ্ক, উষ্ণ আবহাওয়ার জ্বলুনি আর সেইসঙ্গে তীব্র ঘর্মাক্ত পরিবেশ সহ্য করতেই হবে দক্ষিণবঙ্গবাসীকে। এমনই দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। বেশ কয়েকটি জেলায় উষ্ণতার পারদ চড়বে অনেকটাই। হাসফাঁস দশায় কাটতে চলেছে দিনটা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ নেই। ১২ জুন পর্যন্ত এমনই আবহাওয়া থাবে। তাই উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ আশপাশের জেলাগুলি শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার প্রভাব। চড়চড় করে বাড়তে পারে তাপমাত্রার পারদ। আগামী ২, ৩ দিন কাটবে প্রবল অস্বস্তিতে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া তীব্র গরম অনুভূত হবে। বুধবার পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। বুধবারের পর থেকে ঝড়বৃষ্টিতে ভিজতে পারে উপকূল লাগোয়া কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলায় হাওয়া বদলের সম্ভাবনা।
এদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রোজই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। কলকাতায় আপাতত দিন ও রাতের তাপমাত্রা একইরকম থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
এদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রোজই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। কলকাতায় আপাতত দিন ও রাতের তাপমাত্রা একইরকম থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সোমবার সকালের তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।
সর্বশেষ খবর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক