নিরুফা খাতুন: উলটো রথেও ভারী বৃষ্টির সতর্কতা জারি। সপ্তাহান্তে মেঘলা আকাশ, ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দশ জেলাতে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গী ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও।
শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছয় জেলাতে-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী ঝোড়ো হাওয়া। শনিবার, উলটো রথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র চার জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।
সর্বশেষ খবর
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন
-
চল্লিশে অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার