Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
West Bengal Weather Update

উত্তরে বৃষ্টি, তুষারপাত! দক্ষিণবঙ্গে আপাতত উধাও কনকনে ঠান্ডা, জেলাজুড়ে কুয়াশার দাপট

কলকাতার আবহাওয়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম থাকবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৩:৩৯

options
link
উত্তরে বৃষ্টি, তুষারপাত! দক্ষিণবঙ্গে আপাতত উধাও কনকনে ঠান্ডা, জেলাজুড়ে কুয়াশার দাপট zoom

নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে আপাতত উধাও কনকনে ঠান্ডা! তাপমাত্রা কিছুটা বাড়বে।এদিকে ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাংলায় ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তাতেই কুয়াশার ঘনঘটা! কলকাতার পাশাপাশি গাঙ্গেয় বঙ্গে ঘন কুয়াশার সতর্কতা।  উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাবর্ত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতার তাপমান ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম থাকবে। মঙ্গলবার, বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আজ, রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলির পারদ ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গে পারদ বাড়লেও, উত্তরে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিঙের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং জেলা-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে জেলায় তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.