Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

নাছোড় বর্ষণ! রোদের মাঝেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের

চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:৩৭

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:৩৭

options
link
নাছোড় বর্ষণ! রোদের মাঝেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের zoom
নাছোড় বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গে, ফাইল ছবি
Advertisement

ভাদ্র মাসের অধিকাংশ সময় পেরিয়ে গিয়েছে। তারপরও পিছু ছাড়ছে না বর্ষণ। তার বিদায়বেলা সম্পর্কে কিছু জানাতে পারছে না হাওয়া অফিসও। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে বলেই পূ্র্বাভাস আবহবিদদের। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও অঝোরধারায় বর্ষণের আশঙ্কা থাকছে। এমনিতেই তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় ভূমিধসের মুখে পড়েছে তীরবর্তী এলাকা। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে বিপদের আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখাটি বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে এগিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ গুজরাট থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি স্পেল। আজ, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে।

উত্তরবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। শুক্রবার থেকে ফের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদহ এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার আবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

কলকাতায় সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বেশি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.