Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

বিকেল হতেই কালবৈশাখীর দাপট, দোসর শিলাবৃষ্টি! বঙ্গে কতদিন চলবে দুর্যোগ?

ভরা বসন্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। কলকাতা-সহ আশপাশের একাধিক জেলায় ঝড়বৃষ্টি দেখা গিয়েছে। এদিনও কি মহানগরে ঝড়বৃষ্টি হবে? কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দপ্তর এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৩:২৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৩:২৫

options
link
বিকেল হতেই কালবৈশাখীর দাপট, দোসর শিলাবৃষ্টি! বঙ্গে কতদিন চলবে দুর্যোগ? zoom
বৃষ্টি ভেজা তিলোত্তমা। ফাইল ছবি
Advertisement

ভরা বসন্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। কলকাতা-সহ আশপাশের একাধিক জেলায় ঝড়বৃষ্টি দেখা গিয়েছে। এদিনও কি মহানগরে ঝড়বৃষ্টি হবে? কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দপ্তর এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে বলেও খবর।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে শুক্র ও শনিবার দুর্যোগের প্রকোপ কিছুটা বাড়বে। এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। রবিবার থেকে ঝড়বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া মোরগ। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানানো হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবল। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও থাকছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে বলে খবর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর। শুক্র ও শনিবার দুর্যোগ পাহাড়ে আরও বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.