নিরুফা খাতুন: উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ! কমল দক্ষিণের তাপমাত্রা। তবে আগামিকাল, রবিবার তাপমাত্রা হালকা বাড়তে পারে। ২ ডিগ্রি বাড়বে পারদ! পৌষ সংক্রান্তিতে ফের কমবে তাপমান। জাঁকিয়ে শীতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমেও। উত্তরবঙ্গের ৬ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামিকাল রবিবার ও পরশু সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। আজ, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।
উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলার কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি।
সর্বশেষ খবর
-
‘যদি বন্ধুর রূপ ধরে ক্ষতি করতে চান…’, ভুয়ো ছবিতে জেরবার জীতু! কী আর্জি অভিনেতার?
-
রিমঝিম বৃষ্টির মরশুমেও হাসবে বাগান, বর্ষা শুরুর আগে সেরে রাখুন জরুরি এই কাজগুলি
-
‘আমি যেখানে ছিলাম…’, তৃণমূলের ভরাডুবির মাঝে ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট বাবুলের
-
‘লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি’, সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্তো কার্লোস
-
লাফিয়ে বাড়ছে ইবোলা! কঙ্গোয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩৫