Advertisement
Advertisement
ভোট প্রথমা
Bengal Election 2026

পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে কিল-চড়-ঘুষি, ‘গন্ডগোল করছিলেন’, বলছে তৃণমূল

বিজেপির প্রার্থীর অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৩:৩৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৩:৩৪

options
link
পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে কিল-চড়-ঘুষি, ‘গন্ডগোল করছিলেন’, বলছে তৃণমূল zoom
বিজেপি প্রার্থীকে কিল, চড় ও ঘুষি মারা হয়। নিজস্ব ছবি।

কুমারগঞ্জের বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ। পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে কিল, চড় ও ঘুষি মারা হয়। যদিও তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট (Bengal Election 2026) চললেও বুথের সামনে গিয়ে গন্ডগোল করেছেন বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। তাই উত্তেজিত জনতা তাঁকে ঘেরাও করেছিলেন। বিজেপির প্রার্থীর অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বুথে বুথে গিয়ে ভোটের (Bengal Election 2026) পরিস্থিতি খতিয়ে দেখছিলেন বিজেপি প্রার্থী। বানিহারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি অভিযোগ করেন তাঁর পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে তিনি গন্ডগোল সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ তোলে তৃণমূল। নিজের দলের কর্মী, এমনকী পুলিশকেও দৌড় করানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বুথে পোলিং এজেন্ট দিতে না পারায় এভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার জানিয়েছেন, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেছেন। পুলিশের সামনেই তাঁকে হেনস্তা করা হয়েছে। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশই মোতায়েন করে। ঘটনাস্থলে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না বলে অভিযোগ তাঁর।

অন্যদিকে, লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকশিবির তৃণমূল কংগ্রেস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.