Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
West Bengal Assembly Election

বিজেপির অসন্তোষ রানাঘাটেও! দুই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর!

তৃণমূলের থেকে টাকা নিয়ে এই কাজ করছেন কর্মীদের একাংশ। এমনটাই দাবি, রানাঘাট দক্ষিণের বিজেপির প্রার্থী অসীমকুমার বিশ্বাসের।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৮:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৮:২৮

options
link
বিজেপির অসন্তোষ রানাঘাটেও! দুই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর! zoom
রানাঘাটে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকদের। নিজস্ব চিত্র

এবার বিক্ষোভের আঁচ রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভায়। প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির নদিয়া দক্ষিণ জেলা কার্যালয়ে বিক্ষোভ। ভাঙচুর পার্টি অফিসে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের। দক্ষিণ পূর্বের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাসের মন্তব্য, “তৃণমূলের থেকে টাকা নিয়ে এই রকম করছে ওরা। এতে কিছু যায় আসে না।”

বিজেপি রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভায় প্রার্থী করেছে অসীম বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ভরসা রাখা হয়েছে আরেক অসীমকুমার বিশ্বাসের উপর। কিন্তু তাতেই আপত্তি কর্মী-সমর্থকদের। শনিবার দুপুরে রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দলীয় কার্যালয়ে ডঙ্কা, কাঁসর নিয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। ভাঙচুরও করা হয় কার্যালয়। বিক্ষুব্ধদের দাবি, রানাঘাট উত্তর পূর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাস কেউ সরাতে হবে। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Advertisement

বিক্ষোভের কথা শুনে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাস বলেন, “কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের থেকে টাকা নিয়ে এই কাজ করছেন তাঁরা। আমার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে যাব। মানুষের আশীর্বাদে জিতব।”

উল্লেখ্য, পাহাড় থেকে সমতল। কলকাতা থেকে জেলা জায়গায় জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। কলকাতার বেলেঘাটা আসনেও প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ হয়েছে। তুমুল গণ্ডগোল হয়। সেখানে দলের কর্মীদেরই শাসানোর অভিযোগ ওঠে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই এবার রানাঘাট যা বিজেপির ‘গড়’ বলে পরিচিত সেখানেও বিক্ষোভ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.