সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটেও অব্যাহত রইল তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা৷ প্রায় তিন দশক পর পাহাড়ে জয় পেল সমতলের কোনও রাজনৈতিক দল৷ মিরিক পুরভোটে জয় পেল তৃণমূল৷ ন’টি আসনের মধ্যে ছ’টিতেই জয়ী ঘাসফুল৷ মোর্চার প্রাপ্তি মাত্র ৩টি৷ এদিকে কংগ্রেসের হাতছাড়া হল রায়গঞ্জ পুরসভা৷ সেখানে ২৭টির মধ্যে ২২টি আসন পেয়েই জয়ী হল তৃণমূল৷ ডোমকল ও পূজালি পুরসভাও নিজেদের দখলে রাখল টিএমসি৷ এখনও পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ডোমকলে ২১টির মধ্যে ১৮টি আসন দখলে রেখেছে রাজ্যের শাসক দল৷ আর পূজালিতে ১৬টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্তি ১২টি৷
[মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার]

ডোমকল, রায়গঞ্জ, পূজালি, মিরিক ছাড়াও ভোট হয়েছিল দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংয়ে৷ সাত পুরসভার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পাহাড়ের আসনগুলি৷ সমতলের দল হয়েও সেখানে তিন দশক পর জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ মিরিকে পুর বোর্ড গঠন কবে তারাই৷ অবশ্য দার্জিলিং ও কার্শিয়াং পুরসভা মোর্চার দখলেই রয়েছে৷ কালিম্পংয়ে জয় পেয়েছে হরকা বাহাদুর ছেত্রীর দল৷ তবে কার্শিয়ংয়েও তিন আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণণূল৷ সমতলের দল হলেও পাহাড়ে জোড়াফুল ফোটায় খুশি রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, পাহাড়ে আগামী দিনের রাজনীতিতে নয়া দিশা দেখাবে এই জয়৷
[সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী]
এদিকে দীপা দাসমুন্সির খাসতালুক হিসেবে পরিচিত রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ আর আত্মপ্রকাশেই ডোমকল পুরসভাতেও বোর্ড গঠন করতে চলেছে রাজ্যের শাসক দল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থাতেই এই জয় সম্ভব হয়েছে মন্তব্য তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের৷

তথ্য – ব্রতীন দাস, সংগ্রাম সিংহ রায় ও শংকর রায়
সর্বশেষ খবর
-
নেশাই কাড়ল প্রাণ! বাইকে চড়ে বেড়াতে গিয়ে নেপালে পথের বলি বাংলার যুবক
-
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের
-
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র
-
ইছামতীর তীরে বুলডোজার! আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু
-
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি! উদ্বিগ্ন কেন্দ্র, মেটার বিরুদ্ধে পদক্ষেপ?