Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Liqour

চোলাই মদে ‘বিলিতি স্বাদ’, তাজ্জব আবগারি দপ্তরের আধিকারিকরা, কীভাবে সম্ভব হল এমনটা?

বেআইনি চোলাইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২১, ১৪:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২১, ১৪:০২

options
link
চোলাই মদে ‘বিলিতি স্বাদ’, তাজ্জব আবগারি দপ্তরের আধিকারিকরা, কীভাবে সম্ভব হল এমনটা? zoom
ছবি: জয়ন্ত দাস

ধীমান রায়, কাটোয়া: চোলাই মদে ‘বিলিতি স্বাদ’। শুনলে অবাক লাগলেও এমনটাই সত্যি। ফলে নতুন স্বাদে আরও বেশি করে আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা! কিন্তু কীভাবে সম্ভব হল এমনটা?

আসলে চোলাইকে সুরাপ্রেমীদের কাছে আকর্ষণীয় করে তুলতে এর মধ্যে আপেল, লেবুর ফ্লেভার মেশাচ্ছে বেআইনি চোলাই কারবারিরা। বেআইনি চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে গিয়ে এমনই জানতে পেরেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তাঁদের। তাঁরা জানতে পেরেছেন চোলাই মদের স্বাদ ও গন্ধের বদল ঘটিয়ে খরিদ্দারদের টানতে চাইছে চোলাই কারবারীরা। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে এরকম নতুন স্বাদের চোলাই শুধু মঙ্গলকোট থেকেই ৪০০ লিটার উদ্ধার করে নষ্ট করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

liquor

মঙ্গলকোট এলাকায় দায়িত্বপ্রাপ্ত আবগারি বিভাগের ওসি কাজল চক্রবর্তী বলেন, “চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আপেল, চা ইত্যাদি ফ্লেভারের বেআইনি চোলাই দেখতে পাই আমরা। সেসব মদ নষ্ট করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এখন চোলাই কারবার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।”

[আরও পড়ুন: Kolkata Municipal Election: কলকাতা পুরভোটের প্রচারবিধি বেঁধে দিল কমিশন, ঝুলেই রইল হাওড়ার ভাগ্য]

বেআইনি চোলাই মদ বন্ধ করতে কড়া পদক্ষেপ আগেই নিয়েছে রাজ্য সরকার। তারপরও গোপনে চালানো হচ্ছে চোলাই মদের কারবার। তা নিয়ে আবগারি দপ্তর ও পুলিশ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। আর এই অভিযানে গিয়ে নিত্যনতুন অভিজ্ঞতাও হচ্ছে আধিকারিকদের। আবগারী সূত্রে জানা গিয়েছে, চোলাই মদেও এবার আপেল, কমলালেবুর ফ্লেভার মেশানো হচ্ছে। মেশানো হচ্ছে চায়ের লিকার। তা চোলাইপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়ও হয়ে উঠেছে। এই পন্থাতেই ক্রেতা টানছে চোলাই কারবারীরা। আবগারি বিভাগ সূত্রে খবর, চোলাই মদ তৈরির আগে জাব দিতে হয়। ওই জাবেই আপেল কুচি, কমলালেবুর খোসার কুচো, চা ভিজিয়ে সেই লিকার ইত্যাদি মেশানো হচ্ছে। এর ফলে গন্ধ ও স্বাদে পরিবর্তন আসছে। উগ্র গন্ধও অনেকটা কেটে যাচ্ছে। ফলে নতুন স্বাদের চোলাইয়ে সহজেই আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা।

আবগারি দপ্তর জানাচ্ছে, মঙ্গলকোটের নিগন, যবগ্রাম-সহ বিভিন্ন এলাকায় চলতি মাসে লাগাতার অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত প্রায় ৪০০ লিটারের বেশি মদ নষ্ট করা হয়েছে। পাশাপাশি চোলাই তৈরির নানা সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু মঙ্গলকোটেই নয়, কাটোয়া থানা এলাকা থেকেও চলতি মাসে ৪৫০ থেকে ৫০০ লিটার চোলাই উদ্ধার করা হয়। গত দু’সপ্তাহে ভাতার এলাকা থেকেও বেশ কিছু চোলাই উদ্ধার হয়। ধরা হয় কয়েকজন চোলাই বিক্রেতাকেও।

[আরও পড়ুন: আচমকা বিছানায় জ্বলে উঠছে আগুন, ভেঙে যাচ্ছে আসবাব! ‘ভূতুড়ে’ কাণ্ড সোদপুরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.