Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

শিয়রে ভোট, চড়ক-গাজনের মেলায় উপোস করে ব্রত পালন প্রার্থীদের

জনসংযোগের এমন প্ল্যাটফর্ম কি কেউ ছাড়ে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১৯:২৩

options
link
শিয়রে ভোট, চড়ক-গাজনের মেলায় উপোস করে ব্রত পালন প্রার্থীদের zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শিয়রে পঞ্চায়েত। তাই চড়ক-গাজনের মেলায় উপোস করে ব্রত পালন করছেন ভোট প্রার্থীরাও! আজ রবিবার পয়লা বৈশাখে যেখানে যা অনুষ্ঠান রয়েছে সেখানে উপস্থিত থাকতে প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। কারন এই মেলা-উৎসব যে জনসংযোগের অন্যতম মাধ্যম। তাই্ ভোটের আগে এমন প্ল্যাটফর্ম কি কেউ ছাড়ে?

[দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল]

পঞ্চায়েত ভোট যেমন গ্রাম-বাংলার উৎসব। তেমনই চড়ক-গাজন গাঁ-গঞ্জের পরব। ফলে পঞ্চায়েতে ভোটের প্রাক্কালে এই মেলাগুলিতে উপস্থিত থেকে জনসংযোগের মাধ্যমে নিজের ভোট প্রচারটা সেরে নিতে চাইছেন সকলেই। যেমন এবার আড়ষা পঞ্চায়েত সমিতির তৃনমূল প্রার্থী উজ্বল কুমার চড়ক মেলায় হাজির থেকে সাধারন মানুষের সঙ্গে মিশে যান। প্রার্থীর কথায়, “ফি বছরই মেলায় হাজির থাকি। আর এবার থাকব না তা তো হতে পারেনা। এবার আবার পঞ্চায়েত ভোট। প্রার্থী হয়েছি। ফলে মেলায় আসা প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম।” একইভাবে বাঘমুন্ডির লহরিয়াতে চড়ক মেলা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। সেদিন থেকেই সেখানে হাজির আছেন পুরুলিয়া জেলা পরিষদের তৃনমূলের প্রার্থী তথা বাঘমুন্ডি ব্লক তৃনমূলের আহ্বায়ক আশুতোষ মাহাতো। তাঁর কথায়, “শুক্রবার রাত থেকেই আমি এখানে আছি। গাঁ-গঞ্জের অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে।” আজ রবিবার এই মেলার শেষ দিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[ভোট বৈতরণি পার হতে আরএসপির প্রার্থী এবার মা ও ছেলে]

এই মেলায় শুধু প্রার্থী নন দলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতোও এখানে থেকে সাধারন মানুষের সঙ্গে মিশে যান। তাঁর কথায়, “জেলায় যতগুলি চড়ক মেলা হয় তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই মেলা। প্রতিবারই আসি। এবারেও ছিলাম।” এদিকে বরাবাজারের ভিখারিচেলিয়ামা সংসদে চড়ক মেলায় এদিন হাজির ছিলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি তথা এবার পঞ্চায়েত সমিতির তৃনমূল প্রার্থী প্রতুল মাহাতো। তিনি বলেন, “জনসংযোগ বলে কিছু নেই। এই মেলা গুলিতে আমরা প্রতিবারই হাজির থাকি। আমাদের কর্মীরাও এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি নিজে গাজন মেলায় উপোস থেকে ব্রত পালন করি।” সবে মিলিয়ে চড়ক-গাজনের মেলায় ডান-বাম সকল প্রার্থীদের উপস্থিতিতে আরও জমজমাট হয়ে গিয়েছে। চৈত্র সংক্রান্তি থেকে এই গাজন মেলা প্রায় মাঝ বৈশাখ পর্যন্ত চলে। তাই ভোটের আগে এই মেলাগুলিকে কাজে লাগাতে চান ভোট প্রার্থীরা। যেমন আজ রবিবার নিতুড়িয়ার পারবেলিয়াতে মাঠ পুজোতে হাজির থাকবেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষন প্রসাদ। তিনি বলেন, “জনসংযোগ কিনা জানি না। তবে এই মাঠ পুজোতে আমি ফি বছরই থাকি। ১৯৯২ সাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে। এই মাঠ পুজোর পরেই আমরা ফুটবল মাঠে নামায়।”

ছবি- সুনীতা সিং

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.