Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

পঞ্চায়েতে গোলমাল করলে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে হবে, হুমকি দিলীপের

উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র উত্তর দেওয়া হচ্ছে, হুঙ্কার বঙ্গ বিজেপি সভাপতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৮, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৮, ১৩:২৯

options
link
পঞ্চায়েতে গোলমাল করলে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে হবে, হুমকি দিলীপের zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দুদিন আগে পুলিশের কপালে দুঃখ আছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পঞ্চায়েত ভোটে গোলমাল হলে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে হবে হবে হুমকি দিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ গোষ। রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র খড়গপুর থেকে শাসকদলকে হুঁশিয়ারি দেন দিলীপ। কিছুদিন আগে পালটা মারের কথা বলেছিলেন। সেইমতো জেলায় জেলায় তাঁর কথার জেরেই বিজেপি কর্মীরা পালটা শাসক ও অন্যান্য বিরোধী দলগুলির কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। অভিযোগ ওঠে, জয় শ্রীরাম ধ্বনি তুলে দিকে দিকে সংঘর্ষে জড়ায় বিজেপির কর্মীরা। এদিন সেই প্রসঙ্গেই দিলীপ বলেন, ‘উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র উত্তর দেওয়া হচ্ছে।’ এখানে উত্তর বলতে পালটা মারের কথাই বলেছেন বিজেপি সভাপতি।

[বহিরাগত নাকি বিজেপি কর্মী! মহম্মদবাজারের অশান্তিতে গ্রেপ্তার ১৫]

একইসঙ্গে তিনি বলেন, পুলিশ অভিযোগ করছে, ‘অসম-ঝাড়খণ্ড থেকে লোক এনে আমরা গন্ডগোল করছি। শাসকদল কোথা থেকে লোক আনছে? একবার ঘোমটা খুলে আসুক। দেখিয়ে দেব।’ তারপরেই তিনি হুমকি দিয়ে বলেন, ‘পঞ্চায়েত ভোটে গ্রাম পাহারা দেবে সাধারণ মানুষ। ভোটে গোলমাল হলে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে হবে তৃণমূলের লোকদের।’ পাশাপাশি, রবিবার শহরে বুদ্ধিজীবীদের মিছিলকেও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘বুদ্ধিজীবীরা সব তাবেদার। এঁরা মানুষের থেকে বিচ্ছিন্ন। এঁদের কেউ পাত্তা দেয় না।’ প্রসঙ্গত, এদিন ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত শহরের বিদ্বজ্জনদের একটি মিছিল হওয়ার কথা। রাজ্যে মাথাচাড়া দিচ্ছে সাম্প্রদায়িকতার বিষ। সেই প্রতিবাদেই দুপুর তিনটের সময় এই মিছিল। তাতে শহরের বহু বিশিষ্টদের অংশ নেওয়ার কথা। তার আগেই বুদ্ধিজীবীদের একহাত নিলেন দিলীপ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[বাড়ির উঠোনে বোমা, অজান্তে ঝাঁটা দিয়ে সরাতে গিয়ে আক্রান্ত বধূ]

উল্লেখ্য, শুক্রবার বিজেপির স্থাপনা দিবস উপলক্ষ্যে মুরলীধর সেন লেনের রাজ্য সদর দপ্তরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন। রেয়াত করেননি রাজ্যের শাসকদলকেও। তৃণমূলের উদ্যেশ্যে তিনি বলেন, ‘বোমা, বন্দুক নিয়ে কেউ এলে আমরা রসগোল্লা খাওয়াবো না। তাদের খাবার অন্য জিনিস। সেটাই তাদের খাওয়াবো।’ পুলিশের কপালে দুঃখ আছে, দিলীপ ঘোষের এই মন্তব্য থেকে মনে করা হচ্ছে, পুলিশ আগামিদিনে মার খেতে পারে এই হুঁশিয়ারি দিতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে, বিজেপির দায়ের করা মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সোমবার রায় জানাবে শীর্ষ আদালত।

[প্রেসক্রিপশনের আড়ালে মনোনয়নপত্র, ভণ্ডুল বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের কৌশল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.